ডেস্ক, রাজনীতি ডটকম

রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে সম্প্রতি একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়েছে। দুই দেশ আরো বেশি কাছাকাছি এসেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বছরের শেষ দিনে নতুন বছরের শুভেচ্ছাবার্তা জানিয়ে রাশিয়াকে চিঠি লিখেছেন উত্তর কোরিয়ার প্রধান কিম জং উন। সেখানেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার ‘সবচেয়ে কাছের বন্ধু’ হিসেবে আখ্যা দিয়েছেন কিম। চিঠিতে রাশিয়ার সমস্ত মানুষ এবং ‘সাহসী সেনা’দের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
চিঠিতে কিম লিখেছেন, তিনি আশাবাদী দুই দেশের মধ্যে ২০২৪ সালের চেয়েও ২০২৫ সালে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে।
চিঠিতে ইউক্রেন যুদ্ধের কথা সরাসরি উল্লেখ করে বলা হয়েছে, ২০২৫ সালে নিও নাৎসিদের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া সফল হবে। জয় লাভ করবে।
উল্লেখ্য, ইউক্রেন সম্প্রতি জানিয়েছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধে তারা উত্তর কোরিয়ার সেনাকে মোকাবিলা করেছে। অর্থাৎ, উত্তর কোরিয়ার সেনা রাশিয়ার হয়ে যুদ্ধ করছে। দক্ষিণ কোরিয়া এবং অ্যামেরিকার গোয়েন্দা বিভাগ দীর্ঘদিন ধরেই এই অভিযোগ করছে।
শুধু তা-ই নয়, উত্তর কোরিয়া রাশিয়াকে নিয়মিত অস্ত্র এবং গুলি পাঠাচ্ছে বলেও অভিযোগ আছে। কিম কখনো এর বিরোধিতা করেনি। অভিযোগ, অন্তত এক হাজার উত্তর কোরিয়ার সেনা কুরস্ক সীমান্তে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে আহত হয়েছে। তাদের হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে।
২০২২ সাল থেকে রাশিয়া এবং উত্তর কোরিয়া নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়িয়েছে। দুই দেশ একাধিক চুক্তি করেছে। যার মধ্যে অন্যতম সামরিক চুক্তি। রাশিয়ায় গিয়ে পুটিনের সঙ্গে দেখা করে এসেছেন কিম। পুটিনও উত্তর কোরিয়ায় গেছেন। তখনই দুই দেশের মধ্যে সামরিক চুক্তি হয়েছে।

ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন দেশটির লা গুয়াইরা অঞ্চলে ৩৯ সেকেন্ডের ব্যবধানে যথাক্রমে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। প্রথম বড় ঝাঁকুনির পর ওই অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ৯৯৫ট
১৭ ঘণ্টা আগে
তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের ভেতরে লাখো ইরানি সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন ঘিরে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। সাবেক সর্বোচ্চ নেতা ও তার পরিবারকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে সমবেত হয়েছেন।
১৯ ঘণ্টা আগে
সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার গতির বাতাস এবং ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া নিয়ে ঝড়টি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অতিক্রম করছে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘অত্যন্ত বিপজ্জনক’ এই ঝড় ভয়াব
১৯ ঘণ্টা আগে
ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।
১ দিন আগে