ডেস্ক, রাজনীতি ডটকম

আমেরিকায় আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক চাপ বাড়াতে মধ্যপ্রাচ্যের সংঘাত কয়েক মাস ধরে টেনে নেওয়ার পরিকল্পনা করছে তেহরান। একই সঙ্গে তারা আঞ্চলিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার নিজস্ব সক্ষমতা নিয়ে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। শুক্রবার সাম্প্রতিক মার্কিন গোয়েন্দা মূল্যায়নের ওপর ভিত্তি করে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক টাইমস’।
প্রতিবেদনে গোয়েন্দা সূত্রের বরাতে সতর্ক করে বলা হয়, বর্তমানে ইরানি তৎপরতা সীমিত মনে হলেও তেহরানের নেতৃত্ব বড় আকারের সামরিক উত্তেজনা বৃদ্ধির প্রস্তুতি নিচ্ছে। সংঘাত শুরুর পর থেকে নিজস্ব সামরিক ও প্রতিরক্ষামূলক শক্তি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়ায় ইরানের আস্থা বহুগুণ বেড়েছে। ফলে এই মুহূর্তে দুই পক্ষের মধ্যে কোনো শান্তি বা সংঘাত বিরতি চুক্তিতে পৌঁছানো অত্যন্ত কঠিন হতে পারে।
মার্কিন গোয়েন্দারা আরও আভাস দিয়েছে, নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের ফলে উত্তেজনা কমার বদলে আরও বাড়ার ঝুঁকি রয়েছে। এর প্রতিক্রিয়ায় তেহরান গত জুলাইয়ের মতো পদক্ষেপ নিতে পারে—যখন তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে আক্রমণ, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত করা এবং প্রতিবেশী দেশগুলোর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছিল।
সামরিক পদক্ষেপের পাশাপাশি সাইবার জগতেও শক্তিশালী অবস্থান নিচ্ছে ইরান। মার্কিন বর্তমান ও প্রাক্তন কর্মকর্তাদের মতে, যুদ্ধ শুরু হওয়ার পর পুনর্গঠিত ইরানি হ্যাকাররা সরাসরি মার্কিন অভ্যন্তরীণ জনমতকে লক্ষ্য বানিয়ে হামলা চালাচ্ছে, যেন যুদ্ধের প্রতি আমেরিকার জনগণের সমর্থন দুর্বল হয়ে পড়ে।
তবে ওয়াশিংটন এই সাইবার হুমকি নিয়ে খুব একটা আতঙ্কিত নয়। গত বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স ইরানি হামলার বিষয়টি স্বীকার করলেও মার্কিন নাগরিকদের দৈনন্দিন জীবনে এর প্রভাবকে খাটো করে দেখেন। তিনি বলেন, “আমেরিকানদের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত করার মতো ইরানের সাইবার সক্ষমতা অত্যন্ত সীমিত। শূন্য না হলেও তা বেশ কম। তেহরানের চেয়ে অন্যান্য দেশের সাইবার হুমকি নিয়ে আমরা বেশি উদ্বিগ্ন।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, কালো পোশাক ও মুখোশ পরা বিপুলসংখ্যক মানুষ দলবদ্ধভাবে ডোভার বন্দরের দিকে হাঁটছেন। পরে তারা এ২০ সড়কে হাত ধরে মানবপ্রাচীর তৈরি করে যান চলাচল বন্ধ করে দেন।
১৭ ঘণ্টা আগে
ইসরায়েলি সেনাবাহিনীর প্রাথমিক তদন্তে বলা হয়েছিল, সেনারা গাড়ির ভেতরে হামাসের সদস্য থাকার ভুল ধারণা থেকে হামলা চালিয়েছিল। আইডিএফ পরে স্বীকার করে যে ঘটনাটিতে গুরুতর ভুল হয়েছিল এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছিল।
১৮ ঘণ্টা আগে
বিশ্বের তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেকের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদক ইরান। যুদ্ধ শুরুর আগে দেশটির অপরিশোধিত তেলের ৯০ শতাংশই খারগ দ্বীপের মাধ্যমে রপ্তানি করা হতো। তবে এপ্রিলের মাঝামাঝি যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানির ওপর অবরোধ আরোপের পর থেকে এই তেল সরবরাহে বিঘ্ন ঘটছে।
১৮ ঘণ্টা আগে
নেপালে ভয়াবহ বন্যার ১০ দিন পর একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ সুড়ঙ্গ থেকে চীনের এক শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। একই দিন নুয়াকোটে ধসে পড়া একটি বাড়ির নিচ থেকে ৬৪ বছর বয়সী এক নেপালি নারীকে উদ্ধার করা হয়।
১ দিন আগে