ডেস্ক, রাজনীতি ডটকম

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় আরাদ ও ডিমোনা শহরে ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬ জন নিহত এবং নারী-শিশুসহ ৮৮ জন আহত হয়েছেন। হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
আল-জাজিরা ও ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সরাসরি আবাসিক এলাকায় আঘাত হানে। এই হামলার পর পুরো দেশজুড়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করাসহ হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আরাদের জনবহুল এলাকায় ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে। স্থানীয় অগ্নিনির্বাপণ সেবা বিভাগ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি আবাসিক ভবনের ওপর পড়ায় অন্তত ২০টি ভবন ধসে পড়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত ৮৮ জনের মধ্যে ১০ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং ১৯ জন মাঝারি ধরনের আঘাত পেয়েছেন। আহতদের মধ্যে ৫ বছর বয়সী এক কন্যাশিশুও রয়েছে।
আরাদের পাশাপাশি ইসরায়েলের আরেক গুরুত্বপূর্ণ শহর ডিমোনাতেও হামলা চালিয়েছে ইরান। উল্লেখ্য, এই ডিমোনা শহরেই ইহুদিবাদী দেশটির পরমাণু গবেষণা কেন্দ্র অবস্থিত। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে সেখানে একাধিক ভবন বিধ্বস্ত হয়েছে। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা নিশ্চিত করেছে যে, পরমাণু গবেষণা কেন্দ্রটি বর্তমানে নিরাপদ রয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম 'আরুতজ শেভা'র তথ্যমতে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম) দুইবার চেষ্টা করেও ব্যর্থ হয়। কেন এবং কীভাবে এই শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ক্ষেপণাস্ত্রটি সরাসরি লোকালয়ে আঘাত হানলো, তা নিয়ে ইসরায়েলি বিমানবাহিনী উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে।
এই ভয়াবহ হামলার পর আরাদ শহরের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ইসরায়েলের শিক্ষা মন্ত্রণালয় দেশজুড়ে সশরীরে ক্লাস বন্ধের নির্দেশ দিয়েছে। আগামী রবি ও সোমবার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এই নির্দেশ কার্যকর থাকবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে উদ্ধার তৎপরতা জোরদার করার জন্য সংশ্লিষ্ট বাহিনীগুলোকে নির্দেশ দিয়েছেন।

চার দিন ধরে চালানো ওই জরিপে অংশ নেওয়া মাত্র ৩৩ শতাংশ মানুষ হোয়াইট হাউসে ট্রাম্পের কার্যক্রমে অনুমোদন জানিয়েছেন। বিপরীতে ৬৪ শতাংশ তার কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেছেন। চলতি মাসের শুরুতে শেষ হওয়া আগের জরিপে ট্রাম্পের জনপ্রিয়তা ছিল ৩৫ শতাংশ। এবার তা আরও কমে তার বর্তমান মেয়াদের যেকোনো সময়ের চেয়ে নিচে নে
১৯ ঘণ্টা আগে
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট পদে এটি ছিল হিচিলেমার সপ্তম প্রচেষ্টা। ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে বাড়তি সুবিধা থাকায় তাঁর এই জয় অনেকটাই প্রত্যাশিত ছিল। অন্যদিকে, মুন্ডুবিলের জন্য এটি ছিল প্রেসিডেন্ট পদে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা।
১ দিন আগে
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের ‘গুরুতর’ নিয়ম লঙ্ঘনের কারণে দুই দেশের আলোচনা চালানোর নির্ধারিত ৬০ দিনের সময়সীমা এখন ‘পুরোপুরি অর্থহীন’ হয়ে পড়েছে। এই সমঝোতার আওতায় তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বিভিন্ন বিরোধপূর্ণ বিষয় সমাধানের আলোচনা করার কথা ছিল।
১ দিন আগে
রোববার (১৬ আগস্ট) মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত বাংলাদেশ থেকে ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জনের নামের তালিকা মিয়ানমারের কাছে জমা দেওয়া হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে বাংলাদেশে অবস্থানরত রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে নিশ্চিত করা হয়েছে।
২ দিন আগে