রুশ হামলায় কিয়েভ অঞ্চলে নিহত অন্তত ১৪, আহত ২৭

ডেস্ক, রাজনীতি ডটকম
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর কিয়েভে জ্বলতে থাকা একটি স্থাপনায় আগুন নেভানোর চেষ্টা করছেন এক দমকলকর্মী। ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। হামলায় গুদামঘরসহ বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ। তবে কয়েকটি প্রতিবেদনে নিহতের সংখ্যা ১৫ জন বলে উল্লেখ করা হয়েছে।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, মঙ্গলবার দিবাগত রাতে শুরু হওয়া এ হামলার সময় এক ঘণ্টারও বেশি সময় ধরে বিমান হামলার সতর্কতা জারি ছিল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিয়েভে রাশিয়ার ধারাবাহিক প্রাণঘাতী হামলার অংশ হিসেবেই এ আক্রমণ চালানো হয়েছে।

কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে, রুশ বাহিনীর হামলায় শহরের সাতটি স্থানে আঘাত হানে ক্ষেপণাস্ত্র। এতে রাজধানীতে একজন নিহত ও ২৪ জন আহত হন। পাশাপাশি বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, শহরের কেন্দ্রের কাছে একটি গুদামঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপ থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হলেও আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

তিনি বলেন, আহতদের মধ্যে একজন অ্যাম্বুলেন্সচালক রয়েছেন এবং চারজনের অবস্থা আশঙ্কাজনক। হামলার সময় কিয়েভজুড়ে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। একই সঙ্গে হামলা প্রতিহত করতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করে।

হামলার ফলে গুদাম ও সংরক্ষণাগারে আগুন ছড়িয়ে পড়ে এবং শহরের উপকণ্ঠে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। এ ছাড়া ভূপাতিত একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি আবাসিক ভবনের পাশে গিয়ে পড়ে।

কিয়েভের সামরিক প্রশাসনের দাবি, হামলার কারণে একটি এলাকায় অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি সেবা বিভাগের কর্মীরা কাজ করছেন।

এদিকে বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, কিয়েভ ও আশপাশের এলাকায় সামরিক কাজে ব্যবহৃত লজিস্টিক হাব ও সরবরাহ কেন্দ্র লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে। তবে ইউক্রেনের অভিযোগ, যুদ্ধ শুরুর পর থেকে রুশ বাহিনী বারবার বেসামরিক স্থাপনা ও সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে আসছে।

অন্যদিকে মঙ্গলবার ইউক্রেনও রাশিয়ার ভূখণ্ডে ই-কমার্স প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের একাধিক লজিস্টিক হাবে হামলা চালিয়েছে। কিয়েভের দাবি, সাম্প্রতিক সময়ে তারা রাশিয়ার এমন এক ডজনের বেশি লজিস্টিক কেন্দ্র ক্ষতিগ্রস্ত করেছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

পাকিস্তানে ‘নিষিদ্ধ’ আল-জাজিরা, ‘হলুদ সাংবাদিকতা’র অভিযোগ

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব ঘটনায় আল-জাজিরার প্রতিবেদনকে ‘বাছাই করা’ ও ‘বিকৃত উপস্থাপন’ বলে অভিযোগ করেছে। মন্ত্রণালয়ের দাবি, মুজাফফরাবাদের কয়েকটি নির্দিষ্ট ভোটকেন্দ্র থেকে ‘পূর্বপরিকল্পিত’ সাক্ষাৎকার ও নির্দিষ্ট সময়ের ফুটেজ ব্যবহার করে আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) নির্ব

১৫ ঘণ্টা আগে

শেখ হাসিনার বক্তব্যের দায় ভারত সরকার নেবে না: জয়সওয়াল

মঙ্গলবার (৪ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আলোচিত অনুষ্ঠানটি একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজন করা হচ্ছে।

১৯ ঘণ্টা আগে

ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা নিয়ে ধোঁয়াশা, হরমুজে জাহাজে হামলায় বাড়ল উদ্বেগ

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাঁচ মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে সম্ভাব্য আলোচনা নিয়ে দুই দেশের পরস্পরবিরোধী বক্তব্য নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। এর মধ্যেই হরমুজ প্রণালির কাছে একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

১ দিন আগে

রেকর্ড দাবদাহে বিপর্যস্ত দক্ষিণ কোরিয়া, ১৬ জনের প্রাণহানি

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট লি দাবদাহে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সহায়তা বাড়ানোর নির্দেশ দেন।

১ দিন আগে