শেখ হাসিনার বক্তব্যের দায় ভারত সরকার নেবে না: জয়সওয়াল

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ২১: ৩৯
রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য ভার্চুয়াল বক্তব্যকে ঘিরে তৈরি হওয়া আলোচনা প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। নয়াদিল্লি বলেছে, শেখ হাসিনার অংশ নেওয়ার কথা থাকা অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই এবং সেখানে দেওয়া কোনো বক্তব্যের দায়ও সরকার নেবে না।

মঙ্গলবার (৪ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আলোচিত অনুষ্ঠানটি একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজন করা হচ্ছে। এতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। ওই অনুষ্ঠানে যেকোনো ব্যক্তি যে মতামত প্রকাশ করবেন, তা ভারত সরকারের অবস্থান হিসেবে বিবেচিত হবে না।

আগামী বুধবার (৫ আগস্ট) নয়াদিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে শেখ হাসিনার ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার সম্ভাবনা নিয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। ঢাকার আশঙ্কা, এ ধরনের বক্তব্য দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে উন্নত হওয়া দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

জানা গেছে, এ বিষয়টি সোমবার বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকেও আলোচনায় আসে।

সংবাদ সম্মেলনে রণধীর জয়সওয়াল আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পরই এ আমন্ত্রণ পাঠানো হয়।

তিনি বলেন, ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। বর্তমানে বাংলাদেশ বিমসটেকের সভাপতি হওয়ায় প্রচলিত রীতি অনুসারেই এ আমন্ত্রণ দেওয়া হয়েছে।

এর আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। এতে অংশ নেবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।

ভারতের নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে বাংলাদেশকে আউটরিচ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়েছে। ২০২৭ সালে ঢাকায় বিমসটেকের ৩০ বছর পূর্তি উপলক্ষে সংগঠনটির শীর্ষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement