ডেস্ক, রাজনীতি ডটকম

গাজায় চলমান ইসরাইলি নৃশংসতার মধ্যে এবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিল কানাডা। এ নিয়ে বিগত কয়েক দিনে উন্নত সাত দেশের জোট জি-৭-এর তিন সদস্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করলো।
অতি সম্প্রতি ফ্রান্স ও যুক্তরাজ্যের পর কানাডার কাছ থেকে ফিলিস্তিনের এই স্বীকৃতির ঘোষণা এলো। এ ছাড়া ফ্রান্সের নেতৃত্বেই কানাডাসহ মোট ১৫টি দেশ এক যৌথ বিবৃতি দিয়েছে, যেখানে গাজায় যুদ্ধবিরতি ও দ্বিরাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির আহ্বান জানানো হয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়, গতকাল বুধবার (৩০ জুলাই) কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে তার দেশ।
কার্নি বলেন, ‘অটোয়া আশা করেছিল, শান্তি আলোচনার মাধ্যমে দ্বিরাষ্ট্রীয় সমাধান অর্জন করা যাবে, কিন্তু সেই পদ্ধতি আর টেকসই নয়। কানাডা ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চায়।’
তিনি আরও বলেন, স্বীকৃতির ক্ষেত্রে কানাডার কিছু শর্ত রয়েছে। সেগুলো হলো-ফিলিস্তিনের ভবিষ্যতে হামাস ভূমিকা পালন করতে পারবে না এবং নির্বাচনেও অংশ নিতে পারবে না। এছাড়া ফিলিস্তিন রাষ্ট্রে কোনো সেনাবাহিনী থাকতে পারবে না।
বিশ্লেষকরা বলছেন, এই শর্তগুলো ফিলিস্তিনের গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করতে পারে। তবে কার্নি বলছেন, ‘দ্বিরাষ্ট্রীয় সমাধানের অর্থ হলো সেই সব মানুষের পাশে দাঁড়ানো যারা সহিংসতা বা সন্ত্রাসবাদের পরিবর্তে শান্তিকে অগ্রাধিকার দেয়।’
ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য সদস্য নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন গত মে মাসে জানায়, তারা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার প্রক্রিয়া শুরু করেছে। এর ধারাবাহিকতায় সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে তার দেশ।
একই ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যও। গত মঙ্গলবার (২৯ জুলাই) ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, সেপ্টেম্বরের মধ্যে ইসরাইল গাজায় যুদ্ধবিরতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ না নিলে, ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে তার দেশ।

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাতে রাজধানীর নিকটবর্তী বুজুমবুরা শহরের উপকণ্ঠে মুসাগা এলাকায় অবস্থিত একটি সামরিক ঘাঁটির গুদামে আগুন লাগে। পরে সেখানে থাকা বিস্ফোরক দ্রব্যে আগুন ছড়িয়ে পড়লে একাধিক বিস্ফোরণ ঘটে।
৮ ঘণ্টা আগে
ভূমিকম্প উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটির উপকেন্দ্র তেরনাতে শহর থেকে প্রায় ১২৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।
১০ ঘণ্টা আগে
এই ফোনালাপে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের প্রস্তাবনা ও কৌশলগত বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস।
১০ ঘণ্টা আগে
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানায়, ওয়েস্ট সামরিক গ্রুপিংয়ের ইউনিটগুলো লুহানস্কের ‘মুক্তি’ সম্পন্ন করেছে। ইউক্রেনের এ অঞ্চলটিকে লুহানস্ক পিপলস রিপাবলিক হিসেবে অভিহিত করে থাকে।
১১ ঘণ্টা আগে