পর্তুগালে বামপন্থিদের জয়জয়কার, প্রেসিডেন্ট হলেন সেগুরো

ডেস্ক, রাজনীতি ডটকম
সোশ্যালিস্ট পার্টির অভিজ্ঞ রাজনীতিবিদ আন্তোনিও জোসে সেগুরো। ছবি: সংগৃহীত

ইউরোপের দেশ পর্তুগালে কট্টর ডানপন্থি রাজনীতির উত্থান রুখে দিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন সোশ্যালিস্ট পার্টির অভিজ্ঞ রাজনীতিবিদ আন্তোনিও জোসে সেগুরো। বৈরী আবহাওয়া আর বন্যার কারণে কয়েক দফায় ভোটগ্রহণের পর প্রকাশিত চূড়ান্ত ফলাফলে তিনি তার প্রধান প্রতিদ্বন্দ্বী আন্দ্রে ভেঞ্চুরাকে বড় ব্যবধানে পরাজিত করেছেন।

অভিবাসনবিরোধী এবং কট্টর ডানপন্থি চেগা পার্টির নেতা ভেঞ্চুরার জনপ্রিয়তা বাড়লেও সেগুরোর এই নিরঙ্কুশ বিজয় দেশটিতে বামপন্থি ও উদারপন্থী রাজনীতির অবস্থানকে আরও সুসংহত করল।

৬৩ বছর বয়স্ক সেগুরো দেশটির বামপন্থি দল সোশ্যালিস্ট পার্টির নেতৃত্ব দিচ্ছেন। আর ৪৩ বছর বয়স্ক আন্দ্রে ভেঞ্চুরা পর্তুগালের ডানপন্থি দল চেগা-এর শীর্ষ নেতা।

ভোট গণনা শেষে গতকাল রোববার এক বিবৃতিতে পর্তুগালের নির্বাচন কমিশন জানিয়েছে, মোট ৯৭ শতাংশ ভোট কাস্ট করা হয়েছে। কাস্টকৃত এই ভোটের ৬৩ শতাংশ পেয়েছেন সেগুরো। আর ৩৪ শতাংশ পেয়েছেন ভেঞ্চুরা।

রোববার পর্তুগালের নির্বাচন কমিশন যে ফলাফল প্রকাশ করেছে, তা দ্বিতীয় দফা বা রান অফ নির্বাচনের। গত ১৮ জানুয়ারি প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। কিন্তু সে সময় পর্তুগালের মধ্য ও দক্ষিণাঞ্চলে আকস্মিক বন্যার কারণে সেসব অঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে আর ভোটগ্রহণ হয়নি।

তবে উত্তরাঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে ভোটগ্রহণ হয়েছিল সেদিন। প্রায় ৩৭ হাজার ভোটার ভোটও দিয়েছিলেন, যা পর্তুগালের মোট ভোটারের দশমিক ৩ অংশ। কিন্তু মধ্য ও দক্ষিণাঞ্চলের বন্যা পরিস্থিতির ব্যাপারটি আমলে নিয়ে দেশটির নির্বাচন কমিশন ১৮ জানুয়ারির ভোট স্থগিত করেন এবং পরবর্তী ভোটগ্রহণের দিন নির্ধারণ করেন গত ৭ ফেব্রুয়ারি শনিবার।

রোববার যে ফলাফল প্রকাশ করেছে পর্তুগালের নির্বাচন কমিশন, সেখানে ১৮ জানুয়ারির ভোটগুলোও হিসেবের আওতায় আনা হয়েছে।

পর্তুগালের রাজনৈতিক কাঠামো ও শাসনতন্ত্রে প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত, তবে মন্ত্রিপরিষদ শাসিত সরকারের মতো পুরোপুরি আলঙ্করিক নয়। জরুরি অবস্থায় প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই পার্লামেন্টের বিলুপ্তি ঘোষণা করা-সহ কিছু গুরুত্বপূর্ণ ক্ষমতা প্রেসিডেন্ট রাখেন।

আকস্মিক বন্যার কারণে পর্তুগালের নির্বাচন কমিশন ১৮ জানুয়ারির ভোট স্থগিত করে ৭ ফেব্রুয়ারি দ্বিতীয় দফা ভোটগ্রহণের দিন ঘোষণার পর কঠোর আপত্তি জানিয়েছিলেন পরাজিত প্রার্থী আন্দ্রে ভেঞ্চুরা। তিনি পুরো ভোট বাতিল করে নতুন তফসিল ঘোষণার দাবি জানিয়েছিলেন, তবে পর্তুগালের নির্বাচন কমিশন সেই দাবি আমলে নেয়নি।

তবে পরাজিত হলেও এবারের ভোটে বেশ অগ্রগতি হয়েছে আন্দ্রে ভেঞ্চুরা ও তার দল চেগা পার্টি’র। দেশটির রাজনীতি বিশ্লেষকদের মতে, বিগত নির্বাচনগুলোর তুলনায় এবারের নির্বাচনে ভেঞ্চুরা ও অভিবাসনবিরোধী চেগা পার্টির জনপ্রিয়তা বেড়েছে ২২ দশমিক ৮ শতাংশ।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement