মধ্যপ্রাচ্যে ‘অবিলম্বে সামরিক অভিযান বন্ধে’র আহ্বান চীনের

ডেস্ক, রাজনীতি ডটকম
চীনের পতাকা। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি ঘিরে সৃষ্ট অচলাবস্থা দ্রুত কাটিয়ে উঠতে সব ধরনের সামরিক অভিযান বন্ধের আহ্বাম জানিয়েছে চীন। ইরান যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত অবসানে তারা নিবিড়ভাবে কাজ করছে বলেও জানিয়েছে।

হরমুজ প্রণালিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর চীনসহ বিভিন্ন দেশের তেলবাহী জাহাজ আটকে দেওয়ার খবর প্রকাশের পর চীন এমন প্রতিক্রিয়া জানিয়েছে।

ওয়াশিংটন ডিসিতে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংগু বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের জন্য দায়ী মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। এই মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ হলো অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করা এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতা যেন বৈশ্বিক অর্থনীতিতে আরও প্রভাব ফেলতে না পারে, তা নিশ্চিত করা।

এর আগে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট চীনের সমালোচনা করে। তিনি চীনকে “অবিশ্বস্ত বৈশ্বিক অংশীদার” হিসেবে আখ্যা দেন। অভিযোগ করেন, চীন তেলের মজুত বাড়াচ্ছে এবং কিছু পণ্যের রপ্তানি সীমিত করছে।

স্কটের অভিযোগ অস্বীকার করে লিউ বলেন, সংঘাত নিরসনে চীন সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে।

এর আগে মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা জোরদারে একটি চার দফা প্রস্তাব উপস্থাপন করেন। এতে “শান্তিপূর্ণ সহাবস্থান”, “জাতীয় সার্বভৌমত্ব”, “আন্তর্জাতিক আইনের শাসন” এবং নিরাপত্তা ও উন্নয়নের সমন্বয়ের নীতিকে গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

নির্বাচনে রিপাবলিকানরা জিতলে প্রত্যেক নাগরিককে ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প

ট্রাম্পের পরিকল্পনাটি বাস্তবায়নযোগ্য কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে যখন পণ্যের দাম বাড়ছে, যার পেছনে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সঙ্গে শুরু করা যুদ্ধের প্রভাব রয়েছে। ইরান এর পালটা পদক্ষেপ হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও মিত্রদের লক্ষ্য করে হামলা

৮ ঘণ্টা আগে

যুদ্ধে টিকতে না পেরে মার্কিন নির্বাচনে প্রভাব ফেলতে মরিয়া ইরান: ট্রাম্প

ছয় মাস ধরে চলা এই যুদ্ধে গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরান নৌযানকে লক্ষ্য করে সবচেয়ে বড় পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। এতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় আবারও হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প।

১২ ঘণ্টা আগে

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা: একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

আমেরিকান কর্মকর্তাদের মতে, লোহিত সাগর ও হরমুজ প্রণালির কাছে ১০টি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে সম্প্রতি পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে অন্তত এক নাবিক নিহত এবং একজন নিখোঁজ হন। এর পরই মার্কিন ঘাঁটিতে হামলা জোরদার করে ইরান।

১২ ঘণ্টা আগে

ফিলিপাইনে ফেরিতে আগুন: নিহত ৫, নিখোঁজ অন্তত ৮৭ জন

কোস্টগার্ডের ক্যাপ্টেন নোয়েমি কায়াবিয়াব ফেরিতে থাকা মোট আরোহীর সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের পরপরই উদ্ধার কাজ জোরদার করা হয়েছে। কোড়ন এলাকাটি স্বচ্ছ নীল পানি ও প্রবাল প্রাচীরের জন্য বিশ্বজুড়ে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হওয়ায়, নিখোঁজদের মধ্যে দেশি-বিদেশি পর্যটক থাকতে পারেন বলে ধারণা ক

১৬ ঘণ্টা আগে
Advertisement