ডেস্ক, রাজনীতি ডটকম

সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করায় রাশিয়ার পরাজয় হয়নি বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সিরিয়ায় আমাদের লক্ষ্য অর্জিত হয়েছে।
নয় বছরের বেশি সময় আগে বিদ্রোহী যোদ্ধাদের হটিয়ে দিতে আসাদ সরকারকে সরাসরি সামরিক সহায়তা দিতে ছুটে গিয়েছিল রাশিয়া। মূলত রাশিয়ার সহায়তা আসাদের সামরিক বাহিনীকে গৃহযুদ্ধে সুবিধা পেতে সহায়তা করেছিল। কিন্তু চলতি মাসের শুরুতে বিদ্রোহীরা আসাদ সরকারকে উৎখাত করে। এরপর রাশিয়ায় পালিয়ে যান আসাদ।
বৃহস্পতিবার পুতিন বলেন, তিনি এখনো আসাদের সাথে সাক্ষাৎ করেননি, তবে তিনি তা করার পরিকল্পনা করছেন। পুতিন যেসব বিষয় নিয়ে আলোচনা করবেন তার মধ্যে রয়েছে ২০১২ সালে সিরিয়ায় রিপোর্ট করতে গিয়ে নিখোঁজ হওয়া যুক্তরাষ্ট্রের সাংবাদিক অস্টিন টাইসের অবস্থান।
এদিকে, বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, আসাদ পরিবারের কয়েক দশকের শাসন থেকে সরে এসে নতুন ভবিষ্যতের দিকে যাওয়ার জন্য সিরীয়রা ‘অবিশ্বাস্য সম্ভাবনার’ প্রান্তে দাঁড়িয়ে রয়েছে।
কাউন্সিল অন ফরেন রিলেশনসে এক অনুষ্ঠানে ব্লিঙ্কেন বলেন, প্রশ্ন হচ্ছে, সিরিয়ার জনগণ কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো কোনো একনায়ক ও বাইরের কোনো শক্তি ও এক সম্প্রদায়কে আরেক সম্প্রদায় দ্বারা শাসিত না হওয়ার সুযোগ গ্রহণ করবে কি না।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ার ক্ষমতা দখলকারী বিদ্রোহীদের দিকেও ইঙ্গিত করেছেন। সেই সঙ্গে বিদ্রোহীদের বাইরের বিশ্বের সঙ্গে জড়িত হওয়ার ও দেশকে বিচ্ছিন্ন করতে পারে এমন পদক্ষেপ না নেওয়ার পদক্ষেপ নেওয়ার ইজ্ঞিত দেন।
সূত্র: ভয়েস অব আমেরিকা

ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন দেশটির লা গুয়াইরা অঞ্চলে ৩৯ সেকেন্ডের ব্যবধানে যথাক্রমে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। প্রথম বড় ঝাঁকুনির পর ওই অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ৯৯৫ট
২১ ঘণ্টা আগে
তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের ভেতরে লাখো ইরানি সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন ঘিরে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। সাবেক সর্বোচ্চ নেতা ও তার পরিবারকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে সমবেত হয়েছেন।
১ দিন আগে
সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার গতির বাতাস এবং ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া নিয়ে ঝড়টি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অতিক্রম করছে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘অত্যন্ত বিপজ্জনক’ এই ঝড় ভয়াব
১ দিন আগে
ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।
১ দিন আগে