ডেস্ক, রাজনীতি ডটকম

ইতালির দক্ষিণাঞ্চলীয় উপকূল লাম্পেদুসার কাছে দুটি নৌকাডুবিতে অন্তত ২৬ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, আরও অনেকে নিখোঁজ থাকতে পারেন। দুটি নৌকায় প্রায় ৯৫ জন আরোহী ছিলেন বলে জানা গেছে। লিবিয়া থেকে যাত্রা শুরু করা নৌকা দুটি খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায়। ইতালীয় কর্তৃপক্ষ উদ্ধার অভিযান চালাচ্ছে। খবর আলজাজিরার।
বুধবার (১৩ আগস্ট) উদ্ধারকর্মীরা সমুদ্র থেকে ৬০ জনকে জীবিত তুলে এনেছেন। এদের মধ্যে ৫৬ জন পুরুষ ও ৪ জন নারীকে লাম্পেদুসায় নিয়ে যাওয়া হয়েছে।
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর মুখপাত্র ফ্লাভিও দি জিয়াকোমো বলেন, দুই নৌকায় প্রায় ৯৫ জন ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর মানে, এখনও প্রায় ৩৫ জন হয় মৃত, নয়তো নিখোঁজ। নৌকাগুলো লিবিয়া থেকে যাত্রা শুরু করেছিল।
প্রাথমিক তথ্য অনুযায়ী, যাত্রার পর একটি নৌকায় পানি ঢুকে পড়লে কিছু যাত্রী অন্য নৌকায় ওঠেন। পরে খারাপ আবহাওয়ার মধ্যে সেটি উল্টে যায়।
ইতালির রেড ক্রস জানিয়েছে, উদ্ধার হওয়া অধিকাংশ যাত্রীর অবস্থা স্থিতিশীল। তবে চারজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন ইতালীয় সরকার অভিবাসন ঠেকাতে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে এবং মানবপাচারকারীদের জন্য শাস্তি আরও কঠিন করেছে।
জাতিসংঘের হিসাবে, চলতি বছরের শুরু থেকে ভূমধ্যসাগরের মধ্যাঞ্চল হয়ে ইউরোপে পৌঁছানোর পথে অন্তত ৬৭৫ জন প্রাণ হারিয়েছেন।

পাঞ্জাব রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে জানান, ছাদ ধসের সময় মোট ৩০ জনেরও বেশি শিক্ষার্থী ছিল সেই কোচিং সেন্টারটিতে। ধসের জেরে সবাই কমবেশি আহত হয়েছে। তাদের মধ্যে অপেক্ষাকৃত বেশি আহত ২০ জন শিশুকে উদ্ধার করে খানা তহসিল হেডকোয়ার্টার (টিএইচকিউ) হাসপাতালে
১৯ ঘণ্টা আগে
মঙ্গলবার জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। চলতি বছরের শুরু থেকে এই পর্যন্ত দেশটিতে ২৯ জন ত্রাণকর্মী নিহত হওয়ার পর এই অঞ্চলে মানবিক সহায়তাকর্মীদের নিরাপত্তা পরিস্থিতি আরও চরম সংকটে পড়ল।
২১ ঘণ্টা আগে
সাধারণত ভূমিকম্পের পর প্রথম তিন দিন উদ্ধার কাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলে ধরা হয়, যখন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের জীবিত পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তারও অনেক পরে এই শিশুকে জীবিত উদ্ধার করা হলো।
২১ ঘণ্টা আগে