খামেনি হত্যার প্রতিশোধ ‘যথাসময়ে’ নেবে ইরান

ডেস্ক, রাজনীতি ডটকম
তেহরানের রাজপথে আলি খামেনির জন্য শোক। ছবি: ইরনা

সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার ঘটনায় ‘যথাসময়ে’ নেওয়া হবে বলে জানিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা সংস্থা। তারা বলছে, ওই হামলার মাধ্যমে ইরানের জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য দায়ীদের ‘সৎ শক্তি’র হাতে প্রতিশোধের মুখোমুখি হতে হবে।

বুধবার (১ জুলাই) ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জুলকাদর এক বিবৃতিতে এ কথা বলেন। এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এ বিবৃতি প্রকাশ করা হয়েছে।

জুলকাদরের এ বিবৃতি এমন সময়ে এলো যখন আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা, দাফন ও শেষ বিদায়ের শোক-অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে ইরান। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, শাহাদাতের আগ মুহূর্তেও খামেনির হাত মুষ্টিবদ্ধ ছিল, যা ইরানের জাতীয় নিরাপত্তা নীতিমালার স্থায়ী প্রতীক হয়ে থাকবে বলে তিনি মনে করেন।

জুলকাদর বলেন, আলি খামেনি ও ইরানের নিপীড়িত শহিদদের পবিত্র রক্তের প্রতিশোধের পর্ব এখনো খোলা রয়েছে। এই অপরাধের সঙ্গে যারা জড়িত এবং যারা এ অপরাধের নির্দেশ দিয়েছে, তাদের সঠিক সময়ে ‘সৎ শক্তি’র হাতে ন্যায্য শাস্তির মুখোমুখি হবে। সেই সময় খুব বেশি দূরে নয়।

আলাদা এক বিবৃতিতে অভিভাবক পরিষদ বা গার্ডিয়ান কাউন্সিল বলেছে, শত্রুপক্ষ ইরানি জাতির মনোবল ভেঙে দেওয়ার ভ্রান্ত আশা নিয়ে এই ‘জঘন্য অপরাধ’ করেছে। কিন্তু তারা জানত না যে সর্বোচ্চ নেতার শাহাদাত নিজেই প্রতিরোধের এক শিখায় পরিণত হবে এবং বিজয়ের পথে পথনির্দেশক হবে।

গার্ডিয়ান কাউন্সিল আলি খামেনিকে বিদায় জানানোর আসন্ন শোক-অনুষ্ঠানকে ইসলামি ব্যবস্থার দৃঢ়তার ইতিহাসে একটি ‘ঐতিহাসিক মোড়’ হিসেবে বর্ণনা করেছে। পরিষদ জানিয়েছে, মহান নেতার পবিত্র রক্ত চূড়ান্ত বিজয় পর্যন্ত সত্যের পথ আলোকিত করবে এবং দাম্ভিক শক্তির ফ্রন্টকে আরও হতাশ করবে।

বিবৃতিতে আরও বলা হয়, শত্রুর এ জঘন্য অপরাধের উদ্দেশ্য ছিল এই জাতির মনোবল ভেঙে দেওয়া। কিন্তু নেতার শাহাদাতই প্রতিরোধের শিখা এবং বিজয়ের দিশারিতে পরিণত হয়েছে। ইরানের জনগণকে বিপুল সংখ্যায় সর্বোচ্চ নেতার শেষ বিদায়ের শোভাযাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে গার্ডিয়ান কাউন্সিল বলেছে, তাদের উপস্থিতি জাতি ও ইসলামি বিপ্লবের মধ্যকার ‘অবিচ্ছেদ্য বন্ধন’ আবারও প্রমাণ করবে।

কাউন্সিল বিবৃতিতে বলেছে, শেষ বিদায় জানানোর এই শোকানুষ্ঠান কেবল একটি শোকানুষ্ঠান নয়, এটি এমন একটি জাতির বিশ্বাস ও আনুগত্যের বহির্প্রকাশ, যারা বহু বছর ধরে সর্বোচ্চ নেতার দিকনির্দেশনায় মর্যাদা ও প্রতিরোধের পথে অটল থেকেছে। এই মহিমান্বিত অনুষ্ঠান দাম্ভিক শক্তির বিরুদ্ধে ইরানের ক্ষমতার প্রতীক এবং বিপ্লবের আদর্শের প্রতি আনুগত্য নবায়নের একটি সুযোগ।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালাায় ইরানে। ওই হামলাতেই প্রাণ হারান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এখন পর্যন্ত তার জানাজা ও দাফন হয়নি, যা এ মাসের মাঝামাঝি হওয়ার কথা রয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘খুব ভালো আলোচনা’ চলছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মঙ্গলবার সারাদিন ইরানের সঙ্গে তার প্রশাসনের ‘খুব ভালো আলোচনা’ হয়েছে। তার এই মন্তব্যে পাঁচ মাস ধরে চলা সংঘাতের অবসান শিগগিরই হতে পারে— এমন আশাবাদ নতুন করে জোরালো হয়েছে।

১ দিন আগে

রুশ হামলায় কিয়েভ অঞ্চলে নিহত অন্তত ১৪, আহত ২৭

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। হামলায় গুদামঘরসহ বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ। তবে কয়েকটি প্রতিবেদনে নিহতের সংখ্যা ১৫ জন বলে উল্লেখ করা হয়েছে।

১ দিন আগে

ইরান যুদ্ধে ‘প্রায় সব’ দূরপাল্লার ক্ষেপণাস্ত্রই ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র

সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (অ্যাটাকমস) এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইল (পিআরএসএম)। দুটি সূত্রের ভাষ্য, এসব দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ‘প্রায় সবই’ ইতোমধ্যে ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র।

১ দিন আগে

ট্রাম্পের সফরের আগে গলফ কোর্সের কাছে পিস্তলসহ সন্দেহভাজন আটক

র‍্যাঞ্চো পালোস ভার্দেস এলাকার ট্রাম্প ন্যাশনাল গলফ কোর্স থেকে একটি পিস্তল ও অবৈধ গোলাবারুদসহ আটক করা হয় ৩৮ বছর বয়সী জেনিন জন টায়েলকে আটক করা হয় বলে তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন।

২ দিন আগে