মোদির দেয়া মূল্যবান হিরা ব্যবহার করতে পারবেনা জিল বাইডেন

ডেস্ক, রাজনীতি ডটকম

২০২৩ সালে আমেরিকা সফরে গিয়েছিলেন ভারতর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনকে নানা মূল‌্যবান উপহার দিয়েছিলেন তিনি। যার মধ্যে রয়েছে একটি হিরা। দাম ২০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ২৩ লক্ষ ৮৭ হাজার টাকা। কিন্তু এখন আর এই বিশেষ হিরা ব্যবহার করতে পারবেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী। কেন?

প্রধানমন্ত্রী মোদি যখনই বিদেশ সফরে যান নানা ধরনের উপহারের পসরা সাজিয়ে নিয়ে যান। যেগুলো তৈরি করেন ভারতের বিভিন্ন রাজ্যের কারিগররা। ফলে সেই উপহার থাকে ভারতীয় সংস্কৃতির ছোঁয়া। ২০২৩ সালে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ও তার স্ত্রী জিলকে দেয়া উপহারগুলোও ছিল চোখ ধাঁধানোর মতো। যার মধ্যে সকলের নজর কাড়ে ৭.৫ ক্যারেটের ‘গ্রিন ল্যাব গ্রোন ইকো-ফ্রেন্ডলি হিরা’। যে বাক্সে বহু মূল্যবান হিরাটি দেয়া হয়েছিল সেটিও বিশেষ গোত্রের। কাগজের মণ্ড দিয়ে তৈরি। কিন্তু এগুলো এখন আর জিল বাইডেনের নয়।

২০২৩ সালের পর বেশ কিছুটা সময় গড়িয়েছে। গত বছরের ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন হয় আমেরিকায়। ভোটের ময়দান থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন বর্ষীয়ান ডেমোক্র্যাট নেতা বাইডেন। তার জায়গায় লড়াইয়ে শামিল হন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। কিন্তু নির্বাচনে রেকর্ড ভোটে জয়লাভ করেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। আর কয়েকদিন পরেই আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন তিনি।

তাই সরকারি পদে থাকাকালীন বাইডেন ও তার স্ত্রী যা যা উপহার পেয়েছেন সেগুলো আর্কাইভে পাঠিয়ে দেয়া হয়েছে। আর ওই হিরাটি সরকারি কাজেই ব্যবহারের উদ্দেশে হোয়াইট হাউসের ইস্ট উইংয়ে রাখা হয়েছে। প্রসঙ্গত, সফরে মোদি হাতে খোদাই করে তৈরি করা একটি চন্দনকাঠের বাক্স জো বাইডেনকে উপহার দিয়েছিলেন। যার ভিতরে ছিল রুপার তৈরি একটি গণেশ মূর্তি এবং একটি প্রদীপ। এছাড়াও, ‘উপনিষদের ১০ নীতি’ শীর্ষক একটি বইও বাইডেনকে উপহার দিয়েছিলেন তিনি। তবে জিল বিভিন্ন দেশের প্রতিনিধিদের কাছ থেকে যে সমস্ত উপহার পেয়েছিলেন তার মধ্যে মোদির দেয়া ওই হিরাই টেক্কা দিয়েছে মূল্যে ও অভিজাত্যে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৩৪২

ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন দেশটির লা গুয়াইরা অঞ্চলে ৩৯ সেকেন্ডের ব্যবধানে যথাক্রমে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। প্রথম বড় ঝাঁকুনির পর ওই অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ৯৯৫ট

১৬ ঘণ্টা আগে

জানাজা শেষে আজ তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের ভেতরে লাখো ইরানি সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন ঘিরে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। সাবেক সর্বোচ্চ নেতা ও তার পরিবারকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে সমবেত হয়েছেন।

১৮ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের দ্বীপপুঞ্জে সুপার টাইফুন ‘বাভি’র আঘাত, নিহত ৫

সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার গতির বাতাস এবং ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া নিয়ে ঝড়টি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অতিক্রম করছে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘অত্যন্ত বিপজ্জনক’ এই ঝড় ভয়াব

১৮ ঘণ্টা আগে

আলি খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার আহ্বান

ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।

১ দিন আগে