বিজেপি গুন্ডা এনে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে, আন্দোলন চলবে: অভিজিৎ দিপকে

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১৩: ১৮
দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দিচ্ছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। ফাইল ছবি: গেটি ইমেজেস

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন আরও তীব্র হয়েছে। বৃহস্পতিবার দিনের শুরুতেই আবারও বিক্ষোভে নামেন আন্দোলনকারীরা। আন্দোলনের মধ্যেই সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে অভিযোগ করেছেন, বিজেপি বাইরে থেকে ‘গুন্ডা’ এনে আন্দোলনে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।

তবে এসবের পরও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এদিকে আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে, বন্ধ রাখা হয়েছে ১৬টি মেট্রো স্টেশন এবং একাধিক এফআইআরও দায়ের করেছে দিল্লি পুলিশ।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, বৃহস্পতিবার আন্দোলনস্থল থেকে অভিজিৎ দিপকে অভিযোগ করেন, বিজেপি বাইরে থেকে লোক এনে ইচ্ছাকৃতভাবে আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, ‘আমরা এখানে এক মাস ধরে অবস্থান করছি। এই এক মাসে এমন কোনো ঘটনা ঘটেনি। কিন্তু এখন আন্দোলনটি বড় হয়ে ওঠায় বিজেপি বাইরে থেকে গুন্ডাদের এনে ইচ্ছাকৃতভাবে মানুষকে উসকে দিচ্ছে।’

দিপকে আরও অভিযোগ করেন, ‘পাথর ছোড়ার সঙ্গে বিজেপির লোকজন জড়িত। পুলিশ এখানে ট্রাকভর্তি পাথর এনে রাখছে। এরপর বিজেপির গুন্ডারা এসে পাথর নিক্ষেপ করছে, আর দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে সিজেপি সমর্থকদের ওপর।’

তিনি আরও বলেন, ‘আমাদের দাবি পূরণ না হওয়া এবং ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আমরা আন্দোলন প্রত্যাহার করব না। সোনম ওয়াংচুকের অনশনকে আমরা বৃথা যেতে দেব না।’ তবে অভিজিৎ দিপকের এসব অভিযোগের বিষয়ে বিজেপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সিজেপির মিছিলে শিক্ষার্থীদের ওপর পুলিশের অভিযানের বিচার দাবিতে ২২ জুলাই পাটনায় বিক্ষোভ করছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সমর্থকরা। ছবি: রয়টার্স
সিজেপির মিছিলে শিক্ষার্থীদের ওপর পুলিশের অভিযানের বিচার দাবিতে ২২ জুলাই পাটনায় বিক্ষোভ করছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সমর্থকরা। ছবি: রয়টার্স

এর আগে বুধবার সিজেপির মুখপাত্র সৌরভ দাস বলেন, ‘শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি নিয়ে কোনো আপস হবে না এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’ তিনি জানান, দিনের বিভিন্ন সময়ে সোনম ওয়াংচুকের সঙ্গে তার একাধিকবার কথা হয়েছে এবং তারা একমত হয়েছেন যে আন্দোলন অবশ্যই শান্তিপূর্ণ থাকতে হবে।

একই দিনে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে বলেন, ‘আমাদের আন্দোলনের শক্তি নিহিত রয়েছে শান্তি ও অহিংসায়। সরকারের নির্মম দমন-পীড়নের পরও ককরোচ জনতা পার্টির প্রতিটি সমর্থক অসাধারণ ধৈর্য, সাহস ও সহনশীলতার পরিচয় দিয়েছেন। তাদের নিয়ে আমি গর্বিত।’

যন্তর মন্তরে বিক্ষোভে অংশ নেওয়া আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে মানববন্ধন তৈরি করেছেন ককরোচ জনতা পার্টির সমর্থকরা। ছবি: রয়টার্স
যন্তর মন্তরে বিক্ষোভে অংশ নেওয়া আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে মানববন্ধন তৈরি করেছেন ককরোচ জনতা পার্টির সমর্থকরা। ছবি: রয়টার্স

বৃহস্পতিবার সিজেপির ঘোষিত কর্মসূচিকে সামনে রেখে দিল্লির যন্তর মন্তর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিপুলসংখ্যক বিক্ষোভকারী জড়ো হওয়ার আশঙ্কায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ছাড়া দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৬টি মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা করেছে। তবে রাজীব চক, মান্ডি হাউস এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশনে ইন্টারচেঞ্জ সুবিধা চালু থাকবে বলে জানানো হয়েছে।

এর আগে পার্লামেন্ট অভিমুখে সিজেপির ২০ জুলাইয়ের মিছিল চলাকালে পুলিশের অভিযানে পেলেট গানে আহত ১৯ বছর বয়সী বিক্ষোভকারী সাহিল লোচাব তার ডান চোখের দৃষ্টিশক্তি হারাতে পারেন বলে পরিবার জানিয়েছে। দক্ষিণ-পশ্চিম দিল্লির নাজাফগড়ের বাসিন্দা সাহিল গত মঙ্গলবার এআইআইএমএস জয় প্রকাশ নারায়ণ অ্যাপেক্স ট্রমা সেন্টারে অস্ত্রোপচার করান। সেখানে তার শরীর থেকে পেলেট অপসারণ করা হয়।

India's Modi pro২২ জুলাই রাতে বিক্ষোভে অংশ নেওয়া আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। ছবি: রয়টার্সmises fast-track courts on exam leaks, protesters want minister to quit (4)
India's Modi pro২২ জুলাই রাতে বিক্ষোভে অংশ নেওয়া আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। ছবি: রয়টার্সmises fast-track courts on exam leaks, protesters want minister to quit (4)

পরিবারের ভাষ্য, চিকিৎসকরা জানিয়েছেন, চোখের মণি ক্ষতিগ্রস্ত হওয়ায় আহত চোখে দৃষ্টিশক্তি ফিরে আসার সম্ভাবনা মাত্র ১ শতাংশ।

এদিকে সোনম ওয়াংচুক বুধবার বলেছেন, পরীক্ষায় অনিয়মের অভিযোগের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও তরুণদের বিরুদ্ধে কেন্দ্র সরকার কোনো ধরনের শাস্তিমূলক বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে না বলে যদি দ্ব্যর্থহীন আশ্বাস দেয়, তাহলে তিনি তার অনির্দিষ্টকালের অনশন প্রত্যাহার করবেন।

চলমান আন্দোলনকে কেন্দ্র করে দিল্লি পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ১০টি এফআইআর দায়ের করেছে। বুধবার এক পুলিশ কর্মকর্তা জানান, এর মধ্যে চারটি মামলা হয়েছে সংসদ মার্গ থানায়, তিনটি কনট প্লেস থানায় এবং একটি করে মামলা হয়েছে মন্দির মার্গ, কর্তব্য পথ ও বারাখাম্বা রোড থানায়।

২০ জুলাই শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে সংসদ অভিমুখে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকদের পদযাত্রার সময় বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি: রয়টার্স
২০ জুলাই শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে সংসদ অভিমুখে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকদের পদযাত্রার সময় বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি: রয়টার্স

নিট পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে নয়াদিল্লিতে শিক্ষার্থীদের টানা বিক্ষোভ এবং পার্লামেন্টে অচলাবস্থার মধ্যে প্রথমবারের মতো এ বিষয়ে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে বিশেষ দ্রুত বিচার আদালত (ফাস্ট-ট্র্যাক কোর্ট) গঠনের ঘোষণা দিয়েছেন তিনি।

তবে তার এই ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই পালটা প্রতিক্রিয়া জানান লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেই শিক্ষার্থীদের ভবিষ্যৎ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছেন। একই সঙ্গে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেছে সিজেপিও।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ট্রুথ সোশ্যাল পোস্ট আগাম দেখার পেইড সেবা, ট্রাম্পের বিরুদ্ধে মামলা

ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের পরিচালিত এ সেবায় মাসে সর্বোচ্চ ১ লাখ ডলারের বিনিময়ে ট্রুথ সোশ্যালে থাকা ১০টি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের পোস্ট অন্যদের আগে দেখার সুযোগ দেওয়া হয়। এসব অ্যাকাউন্টের মধ্যে ট্রাম্পের নিজের অ্যাকাউন্টও রয়েছে।

১৩ ঘণ্টা আগে

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট সরিয়েছে মেটা

বৃহস্পতিবার রয়টার্সের খবরে বলা হয়, মেটা জানিয়েছে, গত ডিসেম্বরে নিষেধাজ্ঞা কার্যকরের পর থেকে জুন পর্যন্ত ১৬ বছরের কম বয়সী বলে সন্দেহ করা এসব অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে মাসেই ইনস্টাগ্রামের ৩ লাখ ৩১ হাজার এবং ফেসবুকের ১ লাখ ৭৩ হাজার অ্যাকাউন্ট সরানো হয়েছিল।

১৪ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রে ১৫ বছর পর একই দিনে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

যুক্তরাষ্ট্রের মৃত্যুদণ্ডবিষয়ক তথ্যকেন্দ্র ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টারের (ডিপিআইসি) হিসাবে, ২০১০ সালের পর দেশটিতে এক দিনে এত বেশি মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা আর ঘটেনি।

১৫ ঘণ্টা আগে

আল কায়েদা বাংলাদেশে নেটওয়ার্ক সম্প্রসারণের চেষ্টা করছে: জাতিসংঘ

বাংলাদেশে নিজেদের সেল প্রতিষ্ঠার জন্য একিউআইএস দেশটিকে ব্যবহার করার চেষ্টা করছে বলেও প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ২০২৫ সালের ১০ নভেম্বর দিল্লির লাল কেল্লার সামনে বোমা বিস্ফোরণের পেছনেও একিউআইএসের সংশ্লিষ্টতা ছিল বলে উল্লেখ করা হয়েছে।

১৫ ঘণ্টা আগে