ইরান যুদ্ধের জন্য ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৯ মার্চ ২০২৬, ১৬: ১৯

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে ঘোষিত যুদ্ধ পরিচালনার জন্য কংগ্রেসের কাছে ২০০ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বরাদ্দ চেয়েছে বলে জানা গেছে।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, এই অর্থ অনুমোদিত হলে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে সংঘাতে ব্যবহৃত অস্ত্রের উৎপাদনও বাড়ানো হবে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলা শুরুর প্রায় তিন সপ্তাহ পর ইরানে সামরিক অভিযান আরও বিস্তৃত হয়েছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, এই হামলার লক্ষ্য হচ্ছে “ইরানি শাসনের নিরাপত্তা কাঠামো” ভেঙে দেওয়া।

যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানে ৭ হাজার ৮০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। একই সঙ্গে আট হাজারের বেশি যুদ্ধবিমান পরিচালনা করেছে। এছাড়া ১২০টিরও বেশি ইরানি নৌযান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে।

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রথম সপ্তাহেই যুক্তরাষ্ট্র ১১ বিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছে বলে জানা গেছে। বর্তমানে অতিরিক্ত ২০০ বিলিয়ন ডলার যোগ হলে এই যুদ্ধ ব্যয় ইরানের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অর্ধেকেরও বেশি ছাড়িয়ে যেতে পারে।

ওয়ার্ল্ড মিটার্সের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ইরানের জিডিপি ছিল ৩৫৬ দশমিক ৫১ বিলিয়ন ডলার। সেই হিসেবে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য মোট ব্যয় তুলনামূলকভাবে অত্যন্ত বড় আকার ধারণ করতে পারে।

অন্যদিকে, মার্কিন সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির তথ্য অনুযায়ী, ২০২৬ অর্থবছরের জন্য কংগ্রেস ইতোমধ্যে ৮৩৮ দশমিক ৫ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট অনুমোদন করেছে।

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের ব্যয় মেটাতে পেন্টাগন হোয়াইট হাউসকে ২০০ বিলিয়ন ডলারের বেশি অর্থের প্রস্তাব কংগ্রেসে পাঠানোর অনুরোধ জানিয়েছে বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট।

এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তার বরাতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। তবে শেষ পর্যন্ত হোয়াইট হাউস আইনপ্রণেতাদের কাছে ঠিক কত অর্থ অনুমোদনের জন্য চাইবে, তা এখনও স্পষ্ট নয়।

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের জন্য পেন্টাগনের অতিরিক্ত অর্থের প্রস্তাবের প্রতি রিপাবলিকানরা সমর্থনের ইঙ্গিত দিয়েছে বলে জানা গেছে। তবে তারা এখনো কোনো নির্দিষ্ট আইন প্রণয়ন কৌশল ঘোষণা করেনি এবং সিনেটে প্রয়োজনীয় ৬০ ভোটের সীমা অতিক্রম করার সুস্পষ্ট পথও খুঁজে পায়নি।

এদিকে, হোয়াইট হাউসের সব কর্মকর্তাই নিশ্চিত নন যে পেন্টাগনের এই অর্থায়ন প্রস্তাব কংগ্রেসে বাস্তবসম্মতভাবে অনুমোদন পাবে কি না।

গত দুই সপ্তাহ ধরে চলা এই যুদ্ধে পেন্টাগন ইতোমধ্যে একাধিক ভিন্ন ভিন্ন তহবিল প্রস্তাব বিবেচনা করেছে বলে জানা গেছে। - এনডিটিভি

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আমিরাতের কাছে যুদ্ধের ক্ষতিপূরণ দাবি ইরানের, জাতিসংঘকে চিঠি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে এক নতুন কূটনৈতিক ফ্রন্ট খুলেছে ইরান। দেশটির ওপর মার্কিন হামলার সুযোগ করে দেওয়ার অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কাছে বিশাল অঙ্কের আর্থিক ও নৈতিক ক্ষতিপূরণ দাবি করেছে তেহরান। আজ বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে পাঠানো এক চিঠি

৫ ঘণ্টা আগে

ইরানে সরকারবিরোধী ৩ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর

ইরানে গত জানুয়ারিতে সরকারবিরোধী আন্দোলনের সময় দুই পুলিশ কর্মকর্তাকে হত্যার দায়ে দণ্ডিত তিন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

৬ ঘণ্টা আগে

ইরানকে সৌদি আরবের কড়া হুঁশিয়ারি

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, তাদের ধৈর্যের সীমা আছে এবং ইরানকে অবিলম্বে তাদের আঞ্চলিক কৌশল পরিবর্তনের আহ্বান জানানো হয়েছে। এই সংঘাতের ফলে দুই দেশের মধ্যকার আস্থার দেয়াল পুরোপুরি ধসে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি।

৯ ঘণ্টা আগে

স্কুলে মোবাইল নিষিদ্ধ করছে পোল্যান্ড

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে পোল্যান্ড। আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৬ বছরের কম বয়সী শিক্ষার্থীদের জন্য এ নিষেধাজ্ঞা কার্যকর করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী বারবারা নোওয়াকা।

৯ ঘণ্টা আগে