ডেস্ক, রাজনীতি ডটকম

কানাডার ভ্যানকুভারে অবস্থিত ভারতীয় কনস্যুলেট দখলের হুমকি দিয়েছে শিখ বিচ্ছিন্নতাবাদী সংগঠন 'শিখস ফর জাস্টিস' (এসএফজে)।
বুধবার (১৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তারা এই হুমকি দেয়। একই সঙ্গে কানাডায় ভারতের নবনিযুক্ত রাষ্ট্রদূতের একটি পোস্টার প্রকাশ করা হয়েছে, যেখানে তার মুখে লাল রঙের ‘টার্গেট চিহ্ন’ দেখা যাচ্ছে।
এসএফজে দাবি করেছে, কানাডায় ভারত গুপ্তচর নেটওয়ার্ক পরিচালনা করছে এবং খালিস্তানপন্থি শিখদের ওপর নজরদারি করছে।
তাদের বক্তব্য অনুযায়ী, ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টদের জড়িত থাকার বিষয়টি উল্লেখ করেছিলেন এবং এ বিষয়ে তদন্ত চলছে।
দুই বছর পেরিয়ে গেলেও ভারতের কনস্যুলেটগুলো নীরব হুমকি ও নজরদারি চালাচ্ছে বলে অভিযোগ করেছে এসএফজে। সংগঠনটি জানিয়েছে, ভারতের কার্যক্রম এতটাই তীব্র যে রয়্যাল কানাডিয়ান পুলিশ তাদের শীর্ষ সংগঠক ইন্দ্রজিত সিং ঘোসালকে নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিয়েছে।
এসএফজে সরাসরি হুমকি দিয়ে বলেছে, তারা কনস্যুলেট দখল করবে এবং নয়াদিল্লির কাছে ‘নজরদারি ও গুপ্তচরবৃত্তির’ বিষয়ে জবাব চাইবে।
প্রসঙ্গত, ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার পর শিখদের একাংশ ‘খালিস্তান’ নামে পৃথক রাষ্ট্রের দাবি করে আন্দোলন শুরু করে।
আশির দশকে ভারতের অভ্যন্তরে এই আন্দোলন দমন করা হয়, তবে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপে বসবাসরত কিছু শিখ এখনও এ আন্দোলন চালিয়ে যাচ্ছে।

দীর্ঘ এক সপ্তাহ ধরে ভোট গণনা ও প্রতিটি ব্যালট পুনঃপরীক্ষার পর অবশেষে পেরুর প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে বামপন্থি প্রার্থী রবার্তো স্যানচেজকে সামান্য ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন দক্ষিণপন্থি নেত্রী কেইকো ফুজিমোরি।
১৭ ঘণ্টা আগে
মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত নথিতে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী লেবানন সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করবে এবং সংশ্লিষ্ট অবকাঠামো ভেঙে ফেলে দেশের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা করবে। এর ফলে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পথ উন্মুক্ত হবে।
২০ ঘণ্টা আগে
দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে অভিহিত করেছেন। বার্তাসংস্থা এএফপির জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৭১৯ জনের মৃত্যু হয়েছে।
২০ ঘণ্টা আগে
ইসরায়েলের সঙ্গে লেবাননের সদ্য সই হওয়া ১৪ দফার কাঠামোগত চুক্তি (ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট) দেশটিতে চলমান সংঘাত প্রশমনের আশা তৈরি করলেও, এর একটি ধারা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা।
১ দিন আগে