ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার খবর পাওয়া গেছে। ইসরায়েল এ অভিযানকে নাম দিয়েছে ‘রোরিং লায়ন’ (গর্জনরত সিংহ)। অন্যদিকে, যুক্তরাষ্ট্র তাদের অভিযানের নাম দিয়েছে ‘দ্য এপিক ফুরি’ (মহাতাণ্ডব)।
ইরানে ইসরায়েলের অভিযান আপাতত কয়েকদিন চালানোর পরিকল্পনা রয়েছে, প্রয়োজনে কয়েক সপ্তাহও চলতে পারে। ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এদিকে আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, যৌথ অভিযানে ইতোমধ্যে ইরানের রাজধানী তেহরানে অবস্থিত দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় হামলা চালানো হয়েছে।
হামলার লক্ষ্যস্থলগুলোর মধ্যে রয়েছে ইরানের গোয়েন্দাবিষয়ক মন্ত্রণালয়, পারমাণবিক শক্তি সংস্থা এবং পারচিন সামরিক স্থাপনা। তেহরানের একটি গোয়েন্দা কার্যালয়ে হামলার পর ভবন থেকে ধোঁয়া ওঠার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইসরায়েলের দিকে পালটা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইরানের ইসলামিক রেভুল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
এ ছাড়া মধ্যপ্রাচ্যের দেশ কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। দেশগুলোতে বিকট বিস্ফোরণের খবর জানিয়েছে রয়টার্স ও আল-জাজিরাসহ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইয়েমেন সীমান্তের কাছে অবস্থিত জিজানে প্রতিদিন প্রায় ৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতাসম্পন্ন একটি বড় শোধনাগার রয়েছে। গত জুলাই থেকে সৌদি আরবের সঙ্গে হুতিদের সংঘাত আবার তীব্র হয়েছে। এর আগে জিজান ও ইয়ানবুতে আরামকোর স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়।
১৭ ঘণ্টা আগে
হামলার আগে শহরটিতে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে অনলাইনে কোনো সরিয়ে নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়নি। হামলার বিষয়ে রয়টার্সের প্রশ্নের তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি ইসরায়েলি সামরিক বাহিনী। হামলার স্থানে চিকিৎসাকর্মী ও শিশুরা থাকার বিষয়ে তারা অবগত ছিল কি না এবং কেন কোনো সরিয়ে নেওয়ার সতর্কতা দেওয়া হয়নি— এ
১ দিন আগে
বাংলাভাষী ভারতীয় মুসলিম নারী মুমতাজ বেগমকে নিয়ম না মেনে জোর করে (পুশ ইন) বাংলাদেশে পাঠানোর ঘটনায় আসাম সরকারকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন গুয়াহাটি হাইকোর্ট। এ ঘটনায় কোনো ব্যক্তিকে বেআইনিভাবে নির্বাসনের জন্য প্রথমবার রাজ্য সরকারের ওপর ক্ষতিপূরণের দায় চাপাল আদালত।
১ দিন আগে
ইরানের এ ঘোষণা এসেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমুদ্রপথে সরাসরি সংঘাত নতুন করে তীব্র হওয়ার পর। গত কয়েক দিনে যুক্তরাষ্ট্র তিনটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হরমুজ ও এর আশপাশে কয়েকটি জাহাজে পালটা হামলা চালিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এস
১ দিন আগে