মার্কিন শুল্ক এড়াতে ১০৩টি বোয়িং বিমান কিনবে দক্ষিণ কোরিয়া

ডেস্ক, রাজনীতি ডটকম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত শুল্ক এড়াতে ১০৩টি বোয়িং বিমান কেনার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। গত জুলাইয়ে দেশটির ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। পরে ট্রাম্পের সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ুংয়ের বৈঠকের পর এসব বোয়িং কেনার সিদ্ধান্ত এসেছে।

বিবিসি ও রয়টার্সের খবরে বলা হয়েছে, সোমবার (২৫ আগস্ট) মার্কিন বিমান নির্মাতা জায়ান্ট বোয়িং ও কোরিয়ান এয়ার প্রায় ৩৬ বিলিয়ন ডলারের চুক্তি করেছে। যৌথ বিবৃতিতে দুটি প্রতিষ্ঠান জানায়, এ চুক্তির আওতায় ৭৮৭, ৭৭৭ ও ৭৩৭ যাত্রীবাহী বিমান কিনবে দক্ষিণ কোরিয়া।

কোরিয়ান এয়ার প্রধান ওয়াল্টার চো বলেন, গুরুত্বপূর্ণ এক সময়ে নতুন বিমানগুলো আসছে। এগুলো দক্ষিণ কোরিয়ার জাতীয় এয়ারলাইন্সের বহরকে উন্নত ও আধুনিক করবে। এতে এয়ারলাইন্সটি বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারবে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক ও দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী কিম জুং-কওয়ানসহ দুই দেশের সরকারি প্রতিনিধি ও ব্যবসায়িক নেতাদের এক বৈঠকে এই চুক্তি উন্মোচন করা হয়। কোরিয়ান এয়ারের এই চুক্তি বৈঠকে হওয়া একাধিক সমঝোতার মধ্যে অন্যতম ছিল বলে জানিয়েছে সিউলের বাণিজ্য মন্ত্রণালয়।

বোয়িংয়ের বাণিজ্যিক বিমান বিভাগের প্রধান স্টেফানি পোপ কোরিয়ান এয়ারের এই অর্ডারকে একটি ‘ঐতিহাসিক চুক্তি’ বলে অভিহিত করেছেন। চুক্তির আওতায় থাকবে ৫০টি বোয়িং ৭৩৭-১০ যাত্রীবাহী বিমান এবং ৪৫টি দীর্ঘ পাল্লার জেট। কোরিয়ান এয়ার আরও আটটি ৭৭৭-৮ ফ্রেইটার কার্গো বিমানও কিনবে।

সর্বশেষ কেনাকাটার মাধ্যমে কোরিয়ান এয়ার এ বছর বোয়িং বিমানের জন্য ১৫০টিরও বেশি অর্ডার ও প্রতিশ্রুতি দিয়েছে।

এই জেট কেনার বিষয়টি কিছুদিন ধরেই আলোচনায় ছিল। মার্চ মাসে সিউল জানিয়েছিল, কোরিয়ান এয়ার বোয়িং ও মার্কিন ইঞ্জিন নির্মাতা জিই অ্যারোস্পেসের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করছে। জিই-এর সঙ্গে ১৩ দশমিক ৭ বিলিয়ন ডলারের সেই চুক্তিও সোমবার ঘোষণা করা হয়েছে।

ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় থাকা কয়েকটি দেশ উল্লেখযোগ্যসংখ্যক বোয়িং বিমান কেনার পরিকল্পনার কথা জানিয়েছে। গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির অংশ হিসেবে জাপান ১০০টি বোয়িং জেট কেনার সিদ্ধান্ত নেয়। যুক্তরাষ্ট্রের শুল্ক কমানোর চুক্তির অংশ হিসেবে ইন্দোনেশিয়ার জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স গারুডাও ৫০টি বোয়িং বিমান কেনার চুক্তি করেছে।

গত কয়েক বছরে বোয়িং একের পর এক সংকটে পড়েছে, যার মধ্যে রয়েছে দুটি মারাত্মক দুর্ঘটনা এবং মাঝ আকাশে একটি বিমানের অংশ খুলে যাওয়ার ঘটনা। এসব ঘটনার পরও নতুন এ চুক্তিগুলো বোয়িংয়ের বিক্রিকে তার ইউরোপীয় প্রতিদ্বন্দ্বী এয়ারবাসকে ছাড়িয়ে যেতে সহায়তা করেছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মক্কা চুক্তিতে নতুন দেশের অন্তর্ভুক্তি এখনই নয়: পাকিস্তান

ইসলামাবাদে সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান এ কথা বলেন। তিনি জানান, তিন দেশের মধ্যে নিয়মিত বৈঠক, পরামর্শ ও যোগাযোগ চলছে। তবে এই মুহূর্তে মক্কা প্রতিরক্ষা চুক্তি সম্প্রসারণ বা নতুন সদস্য নেওয়ার কোনো আলোচনা নেই।

১৬ ঘণ্টা আগে

সৌদিতে হুতি হামলা: মক্কা চুক্তির আওতায় সামরিক পদক্ষেপ ‘যথাসময়ে’

রয়টার্সের খবরে বলা হয়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মক্কা চুক্তির আওতায় পাকিস্তান কীভাবে নিজেদের দায়িত্ব পালন করবে— এমন প্রশ্নের জবাবে সাজ্জাদ হায়দার বলেন, ‘এ মুহূর্তে এমন কোনো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে না। সময় এলে আমরা চুক্তির আওতায় পদক্ষেপ নেব।’

১৭ ঘণ্টা আগে

হুতিদের ‘দখলে’ ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দর, হুমকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইয়েমেন সরকারের চারটি সামরিক সূত্র জানিয়েছে, মোখা দখলের মধ্য দিয়ে লোহিত সাগরের দক্ষিণ প্রান্তের বাব এল-মান্দেব প্রণালির ওপর হুতিদের প্রভাব আরও বেড়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে পরিচিত এই প্রণালির কৌশলগত হানিশ দ্বীপপুঞ্জেও হুতিরা হামলা চালাচ্ছে।

১৮ ঘণ্টা আগে

নির্বাচনে রিপাবলিকানরা জিতলে প্রত্যেক নাগরিককে ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প

ট্রাম্পের পরিকল্পনাটি বাস্তবায়নযোগ্য কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে যখন পণ্যের দাম বাড়ছে, যার পেছনে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সঙ্গে শুরু করা যুদ্ধের প্রভাব রয়েছে। ইরান এর পালটা পদক্ষেপ হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও মিত্রদের লক্ষ্য করে হামলা

১৯ ঘণ্টা আগে
Advertisement