হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে গুলি

ডেস্ক, রাজনীতি ডটকম
হরমুজ প্রণালিতে টহল দিচ্ছেন ইরানি সামরিক বাহিনীর সদস্যরা। ফাইল ছবি

হরমুজ প্রণালি ঘিরে ফের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইরানের গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধ করার সিদ্ধান্তের পর অন্তত দুটি বাণিজ্যিক জাহাজ গোলাগুলির শিকার হয়েছে বলে জানা গেছে।

শনিবার (১৮ এপ্রিল) সংবাদ সংস্থা রয়টার্স সমুদ্র নিরাপত্তা ও শিপিং-সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ খবর তুলে ধরে।

রয়্যাল নেভি পরিচালিত সংস্থার তথ্য অনুযায়ী, একটি তেলবাহী ট্যাংকারের ক্যাপ্টেন জানান, ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর জাহাজ তার জাহাজের কাছে এসে গুলি চালায়। তবে গোলাগুলির পরও ট্যাংকার ও এর নাবিকরা নিরাপদ রয়েছেন।

ঘটনাটি নথিভুক্ত করেছে ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও), যারা ওই অঞ্চলের নৌ চলাচল পর্যবেক্ষণ করে।

সংস্থাটি নিশ্চিত করেছে, ওমানের উত্তর-পূর্ব উপকূলীয় জলসীমার কাছে একটি ঘটনার তথ্য তারা পেয়েছে।

প্রণালিটি বন্ধ করার আগে, সংঘাত শুরুর পর এই পথ দিয়ে একাধিক জাহাজ চলাচল শুরু করে, যা সাম্প্রতিক সময়ে ‘প্রথম বড় ধরনের চলাচল’ ছিল।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

নির্বাচনে রিপাবলিকানরা জিতলে প্রত্যেক নাগরিককে ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প

ট্রাম্পের পরিকল্পনাটি বাস্তবায়নযোগ্য কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে যখন পণ্যের দাম বাড়ছে, যার পেছনে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সঙ্গে শুরু করা যুদ্ধের প্রভাব রয়েছে। ইরান এর পালটা পদক্ষেপ হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও মিত্রদের লক্ষ্য করে হামলা

১৩ ঘণ্টা আগে

যুদ্ধে টিকতে না পেরে মার্কিন নির্বাচনে প্রভাব ফেলতে মরিয়া ইরান: ট্রাম্প

ছয় মাস ধরে চলা এই যুদ্ধে গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরান নৌযানকে লক্ষ্য করে সবচেয়ে বড় পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। এতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় আবারও হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প।

১৬ ঘণ্টা আগে

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা: একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

আমেরিকান কর্মকর্তাদের মতে, লোহিত সাগর ও হরমুজ প্রণালির কাছে ১০টি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে সম্প্রতি পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে অন্তত এক নাবিক নিহত এবং একজন নিখোঁজ হন। এর পরই মার্কিন ঘাঁটিতে হামলা জোরদার করে ইরান।

১৭ ঘণ্টা আগে

ফিলিপাইনে ফেরিতে আগুন: নিহত ৫, নিখোঁজ অন্তত ৮৭ জন

কোস্টগার্ডের ক্যাপ্টেন নোয়েমি কায়াবিয়াব ফেরিতে থাকা মোট আরোহীর সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের পরপরই উদ্ধার কাজ জোরদার করা হয়েছে। কোড়ন এলাকাটি স্বচ্ছ নীল পানি ও প্রবাল প্রাচীরের জন্য বিশ্বজুড়ে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হওয়ায়, নিখোঁজদের মধ্যে দেশি-বিদেশি পর্যটক থাকতে পারেন বলে ধারণা ক

২০ ঘণ্টা আগে
Advertisement