যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ কর্মকর্তা নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯: ৪৫
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ কর্মকর্তা নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহত কর্মকর্তারা আগের দিন শুরু হওয়া একটি পারিবারিক বিরোধের তদন্ত করতে গিয়ে হামলার শিকার হন। অন্যদিকে পাল্টা গুলিবর্ষণে হামলাকারীও মারা গেছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার ক্রিস্টোফার প্যারিস সাংবাদিকদের জানান, “হামলাকারী মারা গেছে”। তবে কীভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেননি তিনি।

প্যারিস জানান, ইয়র্ক কাউন্টি জেলা অ্যাটর্নি অফিসের সঙ্গে যৌথভাবে একটি “বড় টিম” গঠন করা হবে। এ নিয়ে তিনি ইতোমধ্যেই এফবিআইয়ের সঙ্গে যোগাযোগ করেছেন।

কমিশনারের সঙ্গে ছিলেন পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো। তিনি ঘটনাস্থল নর্থ কডোরাস টাউনশিপে পৌঁছে নিহত ও আহত কর্মকর্তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। ফিলাডেলফিয়ার প্রায় ১৮৫ কিলোমিটার পশ্চিমে এ টাউনশিপটি অবস্থিত।

গভর্নর শাপিরো বলেন, “এটা ইয়র্ক কাউন্টি ও পুরো পেনসিলভানিয়ার জন্য একেবারেই শোকাবহ ও বিধ্বংসী দিন।”

এই ঘটনায় একসঙ্গে পাঁচ পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হলেন। হামলার ঘটনার পর বুধবার স্থানীয় এক হাসপাতালে দুই আহত কর্মকর্তা চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে গুলিবর্ষণের খবর ছড়িয়ে পড়লে আশপাশের সড়কগুলো বন্ধ থাকায় সতর্কতামূলকভাবে শিক্ষার্থী ও কর্মীদের ভবনের ভেতর অবস্থান করতে নির্দেশ দেয় স্থানীয় একটি স্কুল ডিস্ট্রিক্ট। পরে বিকেলে সেই আদেশ তুলে নেওয়া হয়।

মার্কিন অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি এ ধরনের পুলিশবিরোধী সহিংসতাকে “সমাজের অভিশাপ” হিসেবে আখ্যা দিয়েছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বামপন্থি প্রার্থীকে হারিয়ে পেরুর মসনদে ফুজিমোরি

দীর্ঘ এক সপ্তাহ ধরে ভোট গণনা ও প্রতিটি ব্যালট পুনঃপরীক্ষার পর অবশেষে পেরুর প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে বামপন্থি প্রার্থী রবার্তো স্যানচেজকে সামান্য ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন দক্ষিণপন্থি নেত্রী কেইকো ফুজিমোরি।

১৭ ঘণ্টা আগে

লেবানন ছাড়ার শর্ত জানালেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত নথিতে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী লেবানন সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করবে এবং সংশ্লিষ্ট অবকাঠামো ভেঙে ফেলে দেশের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা করবে। এর ফলে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পথ উন্মুক্ত হবে।

২০ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ১৭০০ ছাড়াল

দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে অভিহিত করেছেন। বার্তাসংস্থা এএফপির জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৭১৯ জনের মৃত্যু হয়েছে।

২০ ঘণ্টা আগে

ইসরায়েলের সঙ্গে নতুন চুক্তিতে কি থেমে যাবে যুদ্ধাপরাধের বিচার?

ইসরায়েলের সঙ্গে লেবাননের সদ্য সই হওয়া ১৪ দফার কাঠামোগত চুক্তি (ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট) দেশটিতে চলমান সংঘাত প্রশমনের আশা তৈরি করলেও, এর একটি ধারা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা।

১ দিন আগে