ভারতে তুষারধসে প্রাণ হারালেন ৭ জন, আহত ৫

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

জম্মু-কাশ্মীর ও লাদাখকে যুক্তকারী গুরুত্বপূর্ণ পাহাড়ি পথ জোজিলা পাসে তুষারধসের ঘটনায় ৭ জন মারা গেছেন। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ৫ জনকে। ঘটনার পর থেকে বরফ সরিয়ে সড়ক পরিষ্কার করার কাজ করছে উদ্ধারকারী দল। বর্তমানে ওই রুটে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) শ্রীনগর-লেহ হাইওয়ে এনএইচ-১ এ দুর্ঘটনাটি ঘটে।

তুষারধস জোজিলা পাসের লাদাখ অংশে আঘাত হানে, এতে কয়েকটি যাত্রীবাহী গাড়ি বরফের নিচে চাপা পড়ে যায়। খবর এনডিটিভির।

ঘটনার পর মহাসড়কটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বরফ সরানো এবং যান চলাচল স্বাভাবিক করতে প্রশাসন বড় পরিসরে উদ্ধার ও পরিষ্কার কার্যক্রম শুরু করেছে।

লাদাখের লেফটেন্যান্ট গভর্নর জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কারগিলের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ঘটনাস্থলে গিয়ে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। সব সরকারি সংস্থা, দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও)-কে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং আহতদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

এদিকে বিআরও ও পুলিশ সদস্যরা ধ্বংসস্তূপ সরিয়ে এখনো কেউ আটকে আছে কি না তা খুঁজে দেখছেন।

৪৩৪ কিলোমিটার দীর্ঘ শ্রীনগর-লেহ মহাসড়কটি এই অঞ্চলের প্রধান যোগাযোগ মাধ্যম। ১১ হাজার ৫৭৫ ফুট উচ্চতায় অবস্থিত জোজিলা পাস অতিক্রম করা এই সড়কটি একদিকে যেমন দৃষ্টিনন্দন, অন্যদিকে তেমনই বিপজ্জনক। ভারি তুষারপাত ও কঠিন ভূপ্রকৃতির কারণে শীতকালে প্রায়ই এই সড়কের ওই অংশ বন্ধ থাকে। এই সমস্যার স্থায়ী সমাধানে জোজিলা পাসের নিচ দিয়ে একটি বড় টানেল নির্মাণ করা হচ্ছে। কাজ শেষ হলে এটি লাদাখের সঙ্গে সারা বছরের জন্য নিরাপদ যোগাযোগ নিশ্চিত করবে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরাক থেকে ড্রোন হামলার পর সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ

শুক্রবার ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকারি বাহিনী জানিয়েছে, তারা কৌশলগত উপকূলীয় শহর মোকায় হুথি যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে। এর এক দিন আগে হুথিরা লোহিত সাগরের পুরো উপকূলের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছিল।

১৬ ঘণ্টা আগে

সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা

সংগঠনটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, সৌদি আরবের শারুরাহ সামরিক ঘাঁটিটি ছিল তাদের মূল লক্ষ্য। সেখানে থাকা প্রধান অস্ত্রের গুদাম এবং ‘কমান্ড ও কন্ট্রোল সেন্টার’ লক্ষ্য করে এই হামলা পরিচালিত হয়।

১৭ ঘণ্টা আগে

ইরান যুদ্ধের পরিণতি কি আফগানিস্তান-ইরাকের মতো হবে?

ইরানের ক্ষেত্রে ঝুঁকিটা আরও বড়। কারণ এটি ইরাক বা আফগানিস্তানের মতো দুর্বল রাষ্ট্র নয়। প্রায় ৯ কোটি মানুষের দেশটির রয়েছে শক্তিশালী সামরিক ও নিরাপত্তা কাঠামো, বিশাল ভূখণ্ড, উন্নত ক্ষেপণাস্ত্র সক্ষমতা, দীর্ঘদিনের আঞ্চলিক নেটওয়ার্ক এবং নিজস্ব জাতীয়তাবাদী রাজনৈতিক পরিচয়। ফলে তেহরানে সরকার পতন ঘটানো গেলেও

১৮ ঘণ্টা আগে

ব্রিকসে ইরান-আমিরাত বরফ গলার আভাস

ভারতে সংযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত সুনজয় সুধীর রয়টার্সকে বলেন, যুদ্ধ শেষ করার চাবিকাঠি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতে। তার মতে, ভারত কঠিন আলোচনাগুলো চালু রাখার সুযোগ তৈরি করেছে, যাতে সংশ্লিষ্ট দেশগুলো একই টেবিলে বসতে পারে, কূটনৈতিকভাবে আলোচনা করতে পারে এবং যেসব বিষয়ে তাদের স্বার্থের মিল রয়েছ

১ দিন আগে
Advertisement