ট্রাম্পের জয় ৯৫ শতাংশ নিশ্চিত: নিউ ইয়র্ক টাইমস

ডেস্ক, রাজনীতি ডটকম

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে শুরুতে কমলা হ্যারিসের চেয়ে অনেক এগিয়ে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ট্রাম্পের কাছাকাছি চলেন কমলা।

যদিও এ মুহূর্তে ট্রাম্পই যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে আভাস পাওয়া যাচ্ছে। কারণ, সিনেট ইতোমধ্যে ট্রাম্পের দখলে চলে গেছে, প্রতিনিধি সভাতেও এগিয়ে রিপাবলিকানরা। পাশাপাশি সাতটি সুইং স্টেটের মধ্যে দুটিতে জয়ী হয়ে ট্রাম্পের শক্তিশালী অবস্থান নিশ্চিত উঠেছে।

এমন আবহে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস পূর্বাভাস দিয়েছে, আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের জয়লাভ ৯৫ শতাংশ নিশ্চিত।

সংবাদমাধ্যমটির চূড়ান্ত পূর্বাভাস, ভোট গণনা শেষে ট্রাম্প পাবেন ৩০২টি ইলেক্টোরাল ভোট। কমলা পাবেন ২৩২টি।

তবে কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার সর্বশেষ (বাংলাদেশ সময় দুপুর ১টা ১১ পর্যন্ত) আপডেট বলছে, এখন পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ২৪৮ ইলেকটোরাল কলেজ ভোট। ২১৪ ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস।

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হতে প্রার্থীকে ইলেক্টোরাল ভোটে ন্যূনতম ২৭০ ভোট পেতে হবে। সেই পথে আর মাত্র ২২টি বাকি ট্রাম্পের।

অবশ্য ফক্স নিউজের দাবি, ট্রাম্প পেয়েছেন ২৬৭ ও কমলা ২২৬টি ভোট।

বিবিসির খবর, সাত সুইং স্টেটের মধ্যে নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ার ১৬টি করে মোট ৩২টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইলেক্টোরাল কলেজ ভোট নিশ্চিত করেছেন ট্রাম্প। পাশাপাশি মিশিগান, পেনসিলভেনিয়া ও উইসকনসিনেও শক্তিশালী অবস্থানে আছেন তিনি।

এদিকে, সমর্থকদের উদ্দেশে আজ রাতের পূর্বনির্ধারিত ভাষণ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কমলা হ্যারিস।

কমলার হয়ে ডেমোক্রেটিক প্রচার শিবিরের একজন সিনিয়র সদস্য এ সিদ্ধান্তের কথা জানান।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে ওই কর্মকর্তা বলেন, ‘আজ রাতে কমলা হ্যারিস ভাষণ দেবেন না। ’

এই ঘোষণার ঠিক আগ মুহূর্তে সাতটি সুইং স্টেটের মধ্যে পাঁচটিতে ট্রাম্প এগিয়ে থাকার খবর আসে।

এদিকে কমলার বক্তব্য প্রত্যাহারের ঘোষণা পর পর ডেমোক্রেটিক দলের সমর্থকরা কমলার কার্যালয়ের সামনে থেকে সরে যেতে শুরু করেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ব্রেক্সিটের ১০ বছরে ৬ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিদায়, সপ্তমের অপেক্ষা

ব্রেক্সিট গণভোটের ১০ বছর পূর্তির দিনে সেই রাজনৈতিক যাত্রাপথের দিকে ফিরে তাকালে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত দেশটির জন্য শুধু একটি পররাষ্ট্র বা অর্থনৈতিক নীতিগত পরিবর্তন ছিল না; বরং এটি যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যার প্রভাব এখনো দেশটির রাজনীতিতে স্পষ্ট।

৭ ঘণ্টা আগে

হোয়াইট হাউজে ড্রোন ও স্নাইপার হামলার ষড়যন্ত্র: আরও দুইজন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি ইউএফসি ফ্রিডম ২৫০ মিক্সড মার্শাল আর্টস ইভেন্টকে লক্ষ্য করে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ষড়যন্ত্রের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

৯ ঘণ্টা আগে

ইরান কথা না শুনলে ‘যা করার করব’— হুঁশিয়ারি ট্রাম্পের

একটি প্রাথমিক শান্তি চুক্তির আওতায় প্রথম দফার আলোচনার পর গতকাল সোমবার থেকে আগামী ৬০ দিনের জন্য ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি এই চুক্তির শর্ত মেনে না চলে, তবে তিনি ‘যা করার তা-ই করবেন’।

১০ ঘণ্টা আগে

ব্রেক্সিটের এক দশক: ইউরোপ নিয়ে সম্পর্কের জটিলতায় যুক্তরাজ্য

দশ বছর আগের ব্রেক্সিট আলোচনার সময়কার ইউরোপ আর আজকের ইউরোপ এক নয়। তখন মূল প্রশ্ন ছিল যুক্তরাজ্যের বিদায় কীভাবে সামলানো হবে। আর এখন প্রশ্ন— ক্রমশ অস্থিতিশীল হয়ে ওঠা বিশ্বে ইউরোপ কীভাবে নিজের অবস্থান ধরে রাখবে।

১০ ঘণ্টা আগে