ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের একটি মেগা ইভেন্টকে লক্ষ্য করে সরকারি কর্মকর্তাদের ওপর ড্রোন ও স্নাইপার হামলার ভয়াবহ এক ষড়যন্ত্র নস্যাৎ করেছে এফবিআই। মার্কিন সরকারের পতন ঘটানোর উদ্দেশ্যে তৈরি এই গোপন নীলনকশায় জড়িত থাকার অভিযোগে নতুন করে আরও দুইজনকে গ্রেপ্তার করেছে দেশটির বিচার বিভাগ।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, হোয়াইট হাউজে অনুষ্ঠিত একটি ইউএফসি ফ্রিডম ২৫০ মিক্সড মার্শাল আর্টস ইভেন্টকে লক্ষ্য করে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ষড়যন্ত্রের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এফবিআইয়ের তদন্তের অংশ হিসেবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন হলেন উইলিয়াম লি স্পার্টাকাস ফকনার, যাকে গত শুক্রবার আটক করা হয় এবং তার বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে ২৮ বছর বয়সী জর্ডান ডব্লিউ. রিঙ্কারকে রোববার গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে।
বিচার বিভাগের তথ্য অনুযায়ী, অভিযুক্তদের একজন জানিয়েছেন, ষড়যন্ত্রকারীদের লক্ষ্য ছিল এমন বিশৃঙ্খলা সৃষ্টি করা যাতে যুক্তরাষ্ট্র সরকারের পতন ঘটানো সম্ভব হয়।
এর আগে ১৬ জুন বিচার বিভাগ জানিয়েছিল, এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ওই সময় জানানো হয়, ওহাইও, মিসৌরি, নেব্রাস্কা ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থেকে সন্দেহভাজনদের আটক করা হয়।
তদন্তে বলা হয়, অভিযুক্তরা ইউএফসি ইভেন্টে বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করে হামলার পরিকল্পনা করেছিল, যাতে ভিড়কে সরিয়ে দেওয়া যায় এবং পরে স্নাইপার ব্যবহার করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালানো সম্ভব হয়।
রাজনীতি/এসআর

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এআই জোটে থাকতে হলে চীনের নেতৃত্বে গড়ে ওঠা প্রতিদ্বন্দ্বী কোনো উদ্যোগে একই সঙ্গে যুক্ত হওয়া যাবে না— এমন বার্তা দিয়ে কয়েক ডজন দেশকে চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রশাসন।
১৭ ঘণ্টা আগে
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রোববার ট্রাম্প এই নির্দেশের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে নিজের ‘খুব ভালো সম্পর্কে’র কথাও উল্লেখ করেন। ট্রাম্পের ইঙ্গিত, পিয়ংইয়ংয়ের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের সুযোগ তৈরি করাও তার এ সিদ্ধান্তের একটি লক্ষ্য হতে পারে।
১৭ ঘণ্টা আগে
ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট মাঝ আকাশে হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যাওয়ার ঘটনার তদন্তে বিমানের ক্যাপ্টেনের শরীরে গাঁজা শনাক্ত হয়েছিল। আলোচিত এ ঘটনার পরে পাইলটদের মাদক পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হয়। সেই পরীক্ষায় আরও দুই পাইলট প্রাথমিক ধাপে ব্যর্থ হয়েছেন। তাদের চূড়ান্ত পরীক্ষার ফ
১৮ ঘণ্টা আগে
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নদিয়ার হরনগর পঞ্চায়েতের প্রধান ফতেমা বিবিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কৃষ্ণনগর আদালতে তোলা হলে বিচারক নয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ঘটনার নেপথ্যের কারণ ও অন্য জড়িতদের শনাক্ত করতে নাকাশীপাড়া থানা পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে