ভারতে ঘন কুয়াশায় ১০ যানবাহনের সংঘর্ষে নিহত ৪, আহত ২৫

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৬: ৫০
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশে ঘন কুয়াশার কারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চারজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে মথুরা জেলার যমুনা এক্সপ্রেসওয়েতে সাতটি বাস ও তিনটি গাড়ির মধ্যে এই বহুমুখী সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনার পর কয়েকটি বাসে আগুন ধরে গেলে নিহতরা আগুনে পুড়ে মারা যান বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে আগ্রা–নয়ডা অভিমুখী যমুনা এক্সপ্রেসওয়ের ১২৭ নম্বর মাইলস্টোন এলাকায়, বলদেও থানার আওতায় এ দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা অত্যন্ত কম থাকায় একের পর এক যানবাহন পরস্পরের সঙ্গে ধাক্কা খায়।

মথুরার সিনিয়র পুলিশ সুপার শ্লোক কুমার বলেন, 'ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়াই দুর্ঘটনার মূল কারণ। প্রায় সাতটি বাস ও তিনটি ছোট গাড়ি একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর কয়েকটি যানবাহনে আগুন ধরে যায়। খবর পেয়ে প্রশাসন ও জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।'

তিনি আরও জানান, এখন পর্যন্ত চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আহত ২৫ জনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের কেউই আশঙ্কাজনক অবস্থায় নেই। দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়েটি কিছু সময়ের জন্য পুরোপুরি বন্ধ থাকলেও পরে ধ্বংসাবশেষ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। যাত্রীদের সরকারি যানবাহনের মাধ্যমে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।

মথুরা গ্রামীণ এলাকার পুলিশ সুপার সুরেশ চন্দ্র রাওয়াত জানান, প্রথমে তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এরপর একটি রাজ্য পরিবহন বাসসহ ছয়টি স্লিপার বাস এসে তাতে ধাক্কা দেয়। সবকটি বাসেই আগুন ধরে যায়। ঘটনাস্থলে ১১টি দমকল ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধার অভিযান চলাকালে চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে। সূত্র: দ্য হিন্দু

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ডলারেও ট্রাম্পের স্বাক্ষর, ভাঙছে ১৬৫ বছরের ঐতিহ্য

যুক্তরাষ্ট্রের মুদ্রায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে প্রশাসন। এবার প্রথমবারের মতো দেশটির মুদ্রা ডলারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ভেঙে দিচ্ছে প্রায় ১৬৫ বছরের পুরনো ঐতিহ্য।

১২ ঘণ্টা আগে

এবার হরমুজ প্রণালি ‘বন্ধ’ ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কড়া হুঁশিয়ারি

বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ‘বন্ধ’ ঘোষণা করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সতর্ক করে জানিয়েছে, এ প্রণালি দিয়ে যাতায়াতের চেষ্টা করলে জাহাজগুলোকে ‘কঠোর ব্যবস্থা’র মুখে পড়তে হবে।

১৪ ঘণ্টা আগে

ইরান যুদ্ধে চালকবিহীন-আত্মঘাতী নৌ ড্রোন মোতায়েন যুক্তরাষ্ট্রের

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে চালকবিহীন ‘ড্রোন স্পিডবোট’ বা নৌ ড্রোন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এ তথ্য নিশ্চিত করেছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

১৪ ঘণ্টা আগে

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন। তার এ ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে।

১৮ ঘণ্টা আগে