ভূমিধসে ধ্বংস সুদানের পুরো গ্রাম, সহস্রাধিক প্রাণহানি

ডেস্ক, রাজনীতি ডটকম
ভূমিধসে ধ্বংস হয়ে গেছে সুদানের একটি গ্রাম। ছবি: সংগৃহীত

সুদানের পশ্চিমাঞ্চলের মাররা পর্বতমালায় ভয়াবহ ভূমিধসে অন্তত এক হাজার মানুষ নিহত হয়েছেন। বিদ্রোহী সংগঠন সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মি জানিয়েছে, টানা কয়েকদিনের প্রবল বৃষ্টির পর ৩১ আগস্ট এ ভূমিধসের ঘটনা ঘটে। এতে তারাসিন গ্রাম প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সংগঠনটির দাবি, ওই গ্রামের কেবল একজন জীবিত বেঁচে আছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, বিদ্রোহী গোষ্ঠীটি জাতিসংঘসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে জরুরি মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে।

খবরে বলা হয়, উত্তর দারফুর প্রদেশ থেকে বহু মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে এসে মাররা অঞ্চলে আশ্রয় নিয়েছিলেন। সেনাবাহিনী ও আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে চলমান সংঘর্ষ তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য করেছিল।

২০২৩ সালের এপ্রিলে শুরু হওয়া এ গৃহযুদ্ধ দেশটিকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে। বিশেষ করে দারফুর অঞ্চলে গণহত্যার অভিযোগ উঠেছে। মার্কিন এক কর্মকর্তার হিসেবে, সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় দেড় লাখ মানুষ নিহত হয়েছেন এবং প্রায় এক কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

যে এলাকায় ভূমিধস ঘটেছে সেটি সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মির নিয়ন্ত্রণে। বিদ্রোহী গোষ্ঠীটির কিছু অংশ ইতোমধ্যে সেনাবাহিনীর সঙ্গে মিলে আরএসএফের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেছে।

অনেক দারফুরি বাসিন্দার অভিযোগ, আরএসএফ ও তাদের মিত্ররা জাতিগতভাবে বৈচিত্র্যময় দারফুরকে আরব শাসিত অঞ্চলে রূপান্তর করতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৮ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১৭ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

২০ ঘণ্টা আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে