ডেস্ক, রাজনীতি ডটকম

ভেনেজুয়েলায় স্মরণকালের ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১,৪৩০ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৫১ হাজারেরও বেশি মানুষ। ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও উপকূলীয় লা গুয়াইরা অঞ্চলসহ সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে লড়ছেন উদ্ধারকর্মীরা। তবে স্থানীয়দের অভিযোগ, সরকারি উদ্ধার তৎপরতা প্রয়োজনের তুলনায় অত্যন্ত সীমিত। জাতিসংঘের তথ্যমতে, এই বিপর্যয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮৭০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে।
গত বুধবার ৭.২ ও ৭.৫ মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উপকূলীয় লা গুয়াইরা অঞ্চল। তবে উদ্ধারকাজে বিঘ্ন ঘটায় শুক্রবার রাত থেকে এলাকাটিতে সাধারণের প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ।
সরকারি উদ্ধারকারী দলের তীব্র সংকটের কারণে দুর্গত এলাকার বাসিন্দারা বাধ্য হয়ে খালি হাতেই ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খোঁজে লড়াই চালাচ্ছেন। এদিকে, মানবিক সহায়তা সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে যে, ধ্বংসস্তূপে আটকে পড়াদের জীবিত উদ্ধারের অত্যন্ত গুরুত্বপূর্ণ '৭২ ঘণ্টার সময়সীমা' দ্রুতই শেষ হয়ে আসছে।
সরকার জানিয়েছে, লা গুয়াইরা এলাকায় প্রবেশ করতে হলে এখন থেকে বিশেষ অনুমতির প্রয়োজন হবে। তবে কারা সেই অনুমতি পাবেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের অভিযোগ, সরকার বড় ধরনের উদ্ধার তৎপরতার দাবি করলেও সবচেয়ে বিপর্যস্ত এলাকাগুলোতে রাষ্ট্রীয় উদ্ধারকারী দলের উপস্থিতি খুবই সীমিত।
জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ বলেন, 'প্রতিটি জীবিত উদ্ধারই এখন অলৌকিক ঘটনা। এই বিপর্যয়ের প্রকৃত ভয়াবহতা আমরা আড়াল করব না।'
সরকারি বাহিনী লা গুয়াইরায় বেঁচে যাওয়া মানুষদের মধ্যে খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করছে।
ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেন, জীবিতদের উদ্ধারে এই সংকটময় সময়ে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আন্তর্জাতিক উদ্ধারকারী দল ও মানবিক সহায়তা পৌঁছানোকে স্বাগত জানান।
রদ্রিগেজ জানান, লা গুয়াইরা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আরও সহায়তা পাঠানো হচ্ছে। তবে স্থানীয়দের দাবি, প্রয়োজনের তুলনায় সহায়তা এখনো খুবই অপ্রতুল।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) শনিবার জানিয়েছে, এই ভূমিকম্পে সরাসরি অবকাঠামোগত ক্ষতির পরিমাণ ৪৭০ কোটি থেকে ৮৭০ কোটি মার্কিন ডলারের মধ্যে হতে পারে।
এদিকে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্বাধীন ডিজিটাল ডেটাবেজগুলোতে কয়েক হাজার মানুষের নিখোঁজ থাকার তথ্য পাওয়া গেছে। যদিও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় অনেকের সঙ্গে এখনো যোগাযোগ সম্ভব হয়নি এবং কিছু তথ্য একাধিকবার নিবন্ধিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
শুক্রবার দুপুর পর্যন্ত আহতের সংখ্যা ৩ হাজার ৩০০ ছাড়িয়েছে। এ পর্যন্ত ২৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, এই দুর্যোগে প্রায় ৬৭ লাখ ৬০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। এর মধ্যে রাজধানী কারাকাসেই প্রায় ২০ লাখ মানুষ রয়েছেন।
আইওএমের মহাপরিচালক অ্যামি পোপ বলেন, 'নিরাপদ আশ্রয়ের খোঁজে মানুষের বাস্তুচ্যুতি আরও বাড়বে। তাই দ্রুত মানবিক সহায়তা পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি।'
আন্তর্জাতিক রেড ক্রসের আমেরিকা অঞ্চলের পরিচালক লয়স পেস বলেন, 'অনেক মানুষ এখনো নিজেদের বাড়িতে ফিরে যেতে ভয় পাচ্ছেন।'
ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, শনিবার পর্যন্ত ১ হাজার ৬০০ বিদেশি উদ্ধারকর্মী দেশটিতে পৌঁছেছেন। তবে আন্তর্জাতিক রেসকিউ কমিটির ভেনেজুয়েলা পরিচালক নিকোল কাস্ট বলেন, 'জীবিত উদ্ধারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টার শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আন্তর্জাতিক সহায়তা এলেও উদ্ধার সক্ষমতায় এখনো বড় ঘাটতি রয়েছে।'
এদিকে মোবাইল ও ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বহু মানুষ এখনো স্বজনদের খুঁজে পাচ্ছেন না। স্থানীয়দের অভিযোগ, উদ্ধার কার্যক্রমে সমন্বয়ের অভাবে অনেকেই জানেন না তাদের স্বজনরা কোথায় আছেন কিংবা উদ্ধার হওয়া মরদেহ কোথায় নেওয়া হচ্ছে।
রাজনীতি/এসআর

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।
১৬ ঘণ্টা আগে
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।
১৯ ঘণ্টা আগে
রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু
২ দিন আগে