আইএস-সংযোগ: মালয়েশিয়ার আদালতে ২ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ১৫: ৩৫
আইএস সংশ্লিষ্টতার অভিযোগে দুই বাংলাদেশি মামুন আলী ও রেফাত রিশাতকে শুক্রবার মালয়েশিয়ার আদালতে হাজির করা হয়। ছবি: বারনামা

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়ার আদালতে দুই বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। ২০২৩ সালের ২৮ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ এপ্রিলের মধ্যে ওই দুজন আইএসের সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসবাদে জড়িত ছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম বারনামা জানিয়েছে, সন্ত্রাসবাদে অভিযুক্ত দুই বাংলাদেশি হলেন— মো. মামুন আলী (৩১) ও রেফাত বিশাত (২৭)। শুক্রবার তাদের মালয়েশিয়ার আহমাদ কামাল আরিফিন ইসমাইলের সেশন আদালতে হাজির করা হয়।

গ্রেপ্তার মামুন আলীর বিরুদ্ধে ফেসবুকে সাহিফুল্লাহ ইসলাম নামের একটি অ্যাকাউন্ট ব্যবহার করে ইসলামিক স্টেট (আইএস) সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন জানানোর অভিযোগ আনা হয়েছে।

মালয়েশিয়ার দণ্ডবিধির ১৩০জে (১)(এ) ধারার অধীনে আনা এই অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড অথবা ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা হতে পারে।

আরেক অভিযুক্ত রেফাত বিশাতের বিরুদ্ধে ২০২৫ সালের ১০ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে লারকিন শিল্প এলাকার একটি বাড়িতে তার হোনোর কোম্পানির এক্স৬এ মডেলের মোবাইল ফোনে আইএস সন্ত্রাসী গোষ্ঠীর পতাকার ছবি রাখার অভিযোগ আনা হয়েছে।

মালয়েশিয়ার দণ্ডবিধির ১৩০জেবি(১)(এ) ধারার অধীনে আনা এ অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড অথবা জরিমানা এবং সংশ্লিষ্ট জিনিসপত্র বাজেয়াপ্ত হতে পারে।

বারনামা জানিয়েছে, বিচারক দাতুক আহমাদ কামাল আরিফিন ইসমাইল অভিযুক্ত দুজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে একজন দোভাষী নিয়োগের জন্য ১২ সেপ্টেম্বর পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর মারিয়াম জামিয়েলা আব মানাফ ও নূর আইনানা রিদজওয়ান। তবে অভিযুক্ত দুজনের কারও পক্ষেই কোনো আইনজীবী ছিলেন না।

এর আগে এ বছরের এপ্রিলে জঙ্গিবিরোধী ধারাবাহিক অভিযান শুরু করে মালয়েশিয়া পুলিশ। পরে জুলাইয়ে এক সংবাদ সম্মেলনে দেশটির পুলিশ প্রধান মোহাম্মদ খালিদ ইসমাইল জানান, এসব অভিযানে জঙ্গিবাদে জড়িত অভিযোগে ৩৬ বাংলাদেশিকে আটক করা হয়। আটক বাংলাদেশিরা মালয়েশিয়ায় কারখানা, নির্মাণ ও সেবা খাতে কর্মরত ছিলেন। তারা অনলাইনে সামাজিক যোগাযোগমাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মতো মেসেজিং অ্যাপ ব্যবহার করে ‘উগ্রবাদী মতাদর্শ’ ছড়াচ্ছিলেন। তারা বাংলাদেশি শ্রমিকদের মধ্যে সদস্য বাড়াচ্ছিলেন।

মালয়েশিয়া পুলিশের অভিযোগ, ‘গেরাকান মিলিটান র‌্যাডিকাল বাংলাদেশ’ বা ‘জিএমআরবি’ নামের এই চক্র আন্তর্জাতিক মানি ট্রান্সফার সার্ভিস ও ই-ওয়ালেট ব্যবহার করে সিরিয়া ও বাংলাদেশে আইএসের জন্য অর্থ পাঠাত।

আটকদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জাড়িত থাকার অভিযোগে মামলা করা হয়। ১৫ জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। বাকি ১৬ জনের বিরুদ্ধে তখনো তদন্ত চলছিল।

এর মধ্যে গত ২ জুলাই নজরুল ইসলাম সোহাগ, মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম ও জাহেদ আহমেদ নামে তিনজনকে বাংলাদেশে ফেরত পাঠায় মালয়েশিয়ার পুলিশ। বিমানবন্দর থেকে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট তাদের হেফাজতে নেয়। পরে বিমানবন্দর থানায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা করে সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

একই মামলায় কুমিল্লা থেকে গ্রেপ্তার মাহফুজ নামের একজনকে ৮ জুলাই আদালতে হাজির করে পুলিশ। মাহফুজও মালয়েশিয়ায় থাকতেন, কিছুদিন আগে তিনি দেশে ফেরেন।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement