ডেস্ক, রাজনীতি ডটকম

যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ আর পরস্পরের বিরুদ্ধে ভবিষ্যৎ হুমকির মধ্যে ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে এসলামশাহরে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেই সঙ্গে সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির চতুর্থ দিনে ফের বিস্ফোরণের শব্দ শোনা গেছে তেহরানে। শুক্রবার শেষ রাতে পশ্চিম তেহরানের এসলামশহর, শাহরিয়ারসহ বিভিন্ন এলাকায় পর পর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে ইরানভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, বিস্ফোরণের পর অল্প সময়ের মধ্যেই পশ্চিম তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ সংক্রান্ত একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশিত হয়েছে। সেই ভিডিওতে পর পর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ক্ষেপণাস্ত্র, ড্রোন কিংবা গোলা— ঠিক কোন যুদ্ধাস্ত্র নিক্ষেপের ফলে বিস্ফোরণ ঘটেছে তা এখনও জানা যায়নি। তেমনি কোথা থেকে হামলা করা হয়েছে বা কারা হামলা কলেছে এবং হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে— এসব তথ্য এখনও অজানা।
প্রসঙ্গত, পরমাণু প্রকল্প নিয়ে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সংলাপ চলার মধ্যেই ‘ইরান পরমাণু বোমা তৈরির দোরগোড়ায়’- অভিযোগ তুলে ১২ জুন রাজধানী তেহরান ও অন্যান্য শহরে বিমান অভিযান শুরু করে ইসরয়েল। সেই অভিযানের জবাব দিতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো শুরু করে ইরানও।
সূত্র : ইরান ইন্টারন্যাশনাল

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাত দিনব্যাপী দাফনের আনুষ্ঠানিকতা আজ শুক্রবার শুরু হয়েছে। লাখ লাখ শোকাহত মানুষ এতে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ধর্মীয় আনুষ্ঠানিকতা, শোকসভা ও শোকমিছিলের আয়োজন করা হয়েছে।
১২ ঘণ্টা আগে
হুংকার ছেড়ে মেজর জেনারেল আমির হাতামি বলেন, আমরা পূর্বের চেয়ে আরও দৃঢ় সংকল্পের সাথে ইরানি জাতির মূল শত্রু—আমেরিকা এবং অপরাধী জায়নবাদী গোষ্ঠীর উদ্দেশ্যে অত্যন্ত পরিষ্কার ভাষায় ঘোষণা করছি যে আমাদের শহীদ নেতা খামেনির পবিত্র রক্তের প্রতিটি ফোঁটার প্রতিশোধ আমরা নেবই। এই কাপুরুষোচিত হামলার চড়া মূল্য তাদের
১২ ঘণ্টা আগে
দক্ষিণ ফ্রান্সের অদ বিভাগে ছড়িয়ে পড়া একটি বড় দাবানলে এখন পর্যন্ত প্রায় ৯০০ হেক্টর এলাকা পুড়ে গেছে। আগুনের ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে এবং আশপাশের বসতবাড়ি হুমকির মুখে পড়েছে।
১৩ ঘণ্টা আগে
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। আর এর উৎপত্তিস্থল ছিল হিরারা শহর থেকে প্রায় ১৩৬ কিলোমিটার উত্তর-পূর্বে সাগরের তলদেশে।
১৪ ঘণ্টা আগে