গাজা যুদ্ধে ৬১ ইসরায়েলি সেনার আত্মহত্যা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৩: ৩৯
ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় চলমান যুদ্ধের প্রভাবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সদস্যদের মধ্যে আত্মহত্যার প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। ২০২৩ সালের অক্টোবরে সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ৬১ জন ইসরায়েলি সেনা নিজের প্রাণ কেড়ে নিয়েছেন বলে দেশটির প্রভাবশালী সংবাদপত্র ‘হারেৎজ’ খবর প্রকাশ করেছে।

সবশেষ গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) উত্তর ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে কর্মরত এক সক্রিয় সেনা সদস্যের আত্মহত্যার মধ্য দিয়ে এই সংখ্যাটি আরও দীর্ঘ হলো।

ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানায়, সর্বশেষ প্রাণ হারানো ওই সেনা একজন ‘ট্র্যাকার’ হিসেবে দায়িত্বরত ছিলেন। নিজের ওপর গুলি চালিয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের গবেষণা শাখার তথ্য অনুযায়ী, যুদ্ধের ভয়াবহতা ও দীর্ঘমেয়াদী মানসিক চাপের কারণে সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা ও চেষ্টা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যা এখন দেশটির সামরিক প্রশাসনের জন্য এক নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

চলতি বছরের ২৮ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের গবেষণা ও তথ্যকেন্দ্রের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ২০২৪ সালের শুরু থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত ইসরায়েলের ২৭৯ জন সেনাসদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। এ তথ্য অনুযায়ী প্রতি সাতজনের চেষ্টার বিপরীতে একজন সেনা আত্মহত্যা করেছেন।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৭ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১৬ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

১৯ ঘণ্টা আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে