ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রে ফের চালু হচ্ছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। সোমবার (২০ জানুয়ারি) দায়িত্ব নিতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশ্বাসের পর জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটির কার্যক্রম আবার চালু হতে যাচ্ছে বলে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে একটি আইন কার্যকর হওয়ার পর দেশটিতে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় টিকটক।
রোববার (১৯ জানুয়ারি) জাতীয় নিরাপত্তার কারণে এটি বন্ধ করে দেওয়ার আইন কার্যকর হওয়ার আগে শনিবার গভীর রাতে টিকটক মার্কিন ব্যবহারকারীদের জন্য কাজ বন্ধ করে দেয়। মার্কিন কর্মকর্তারা সতর্ক করেছিলেন যে, চীনা মূল কোম্পানি বাইটড্যান্সের অধীনে, আমেরিকানদের ডেটা অপব্যবহারের ঝুঁকি রয়েছে।
টিকটকের মূল মালিক চীনের বাইটড্যান্স নামের একটি প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের অভিযোগ, টিকটক তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। যুক্তরাষ্ট্রে কার্যক্রম চালাতে হলে টিকটকের যুক্তরাষ্ট্র শাখাকে চীনের মালিকানাধীন নয় এমন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়। এই সময়সীমা শেষ পর্যায়ে চলে আসায় যুক্তরাষ্ট্রে টিকটক তাদের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয়।
এর পরই নিষেধাজ্ঞা বিলম্বিত করে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য জন্য নির্বাহী আদেশ জারি করার প্রতিশ্রুতি দেন ট্রাম্প। ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে যুক্তরাষ্ট্রের টিকটকের আংশিক মালিকানা নেওয়ার আহ্বানও জানান।
তিনি বলেন, একটি যৌথ উদ্যোগে যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ মালিকানা দেখতে চান তিনি। এটা হলে টিকটক ভালো মানুষের হাতে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্পের মন্তব্যের পর এক্স-এ (সাবেক টুইটার) এক বিবৃতিতে টিকটক জানায়, তারা যুক্তরাষ্ট্রে টিকটক পুনরায় চালু করার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এর জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান তারা। তবে অ্যাপটির আংশিক মার্কিন মালিকানার বিষয়ে টিকটক কোনও মন্তব্য করেনি।

ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন দেশটির লা গুয়াইরা অঞ্চলে ৩৯ সেকেন্ডের ব্যবধানে যথাক্রমে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। প্রথম বড় ঝাঁকুনির পর ওই অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ৯৯৫ট
১০ ঘণ্টা আগে
তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের ভেতরে লাখো ইরানি সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন ঘিরে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। সাবেক সর্বোচ্চ নেতা ও তার পরিবারকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে সমবেত হয়েছেন।
১২ ঘণ্টা আগে
সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার গতির বাতাস এবং ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া নিয়ে ঝড়টি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অতিক্রম করছে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘অত্যন্ত বিপজ্জনক’ এই ঝড় ভয়াব
১২ ঘণ্টা আগে
ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।
১৯ ঘণ্টা আগে