অরণ্যের অধিকারের দাবিতে ব্রাজিলে জনজাতিদের আন্দোলন

ডেস্ক, রাজনীতি ডটকম
অরণ্যের অধিকার দাবি করছেন জনজাতিরা। ছবি: এপি

নিজেদের অধিকার নিশ্চিত করতে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় প্রতিবাদে নেমেছেন জনজাতি সম্প্রদায়ের হাজার হাজার মানুষ। একই সঙ্গে আগামী নভেম্বরে ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠেয় কপ৩০ সম্মেলনে জৈব জ্বালানির ব্যবহার কম করার প্রতিশ্রুতি আদায়েরও দাবি রেখেছেন এই প্রতিবাদীরা।

বিক্ষোভকারীদের দাবি, ২০২৩-এর আইন তাদের পৈত্রিক জমির অধিকার কেড়ে নিয়েছে। এর ফলে চাষ ও কাঠ ব্যবসায়ীদের কাছে জমি হারাচ্ছেন কোনো কোনো জনগোষ্ঠীর মানুষ।

বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির খবরে বলা হয়েছে, এই বিবাদ দেশের সুপ্রিম কোর্ট অবধি গড়িয়েছে। জনজাতি ও প্রভাবশালী কৃষি ব্যবসায়ীদের মধ্যে সমঝোতা সূত্র খোঁজার চেষ্টা করা হয়েছে। কিন্তু জনজাতিদের সংগঠন নতুন আইনকে চ্যালেঞ্জ করে অভিযোগ করেছে, জমির ওপর তাদের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।

এর আগে এ সপ্তাহের শুরুতে অ্যামাজন ও ওশেনিয়া থেকে আগত হাজার হাজার জনজাতিভুক্ত মানুষ ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত বার্ষিক টেরা লিভ্র বা মুক্ত জমি প্রতিবাদ মঞ্চে অংশ নেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) এই জনজাতি সম্প্রদায়ের একাংশ কংগ্রেস অভিমুখে যাত্রা করলে দিকে স্থানীয় সুরক্ষা বাহিনী তাদের ওপর কাঁদানে গ্যাস ছোড়ে এবং তার থেকে উত্তেজনা ছড়ায়।

ব্রাজিল পার্লামেন্টের নিম্নকক্ষ এক বিবৃতিতে অভিযোগ করেছে, জনজাতিদের একাংশ কংগ্রেসে প্রবেশ করতে চাইছিল। বিক্ষোভকারীরা অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন।

নতুন করে তেল উত্তোলন ও জৈব গ্যাসের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করার জন্য বৃহস্পতিবারই ১৮০টি জনজাতি গোষ্ঠী ও সারা বিশ্বের জলবায়ু সংগঠনের প্রতিনিধিরা কপ সচিব আন্দ্রে কোরিয়া দো লাগোকে একটি চিঠি দেন।

জৈব গ্যাসের বদলে পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার সহজতর করার জন্য এবং উষ্ণায়নের মাত্রাকে শিল্প-পূর্ববর্তী মাত্রা থেকে এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখারও আবেদন করা হয় ওই চিঠিতে।

ল্যাটিন অ্যামেরিকার সবচেয়ে বড় তেল উৎপাদক দেশ ব্রাজিল। প্রেসিডেন্ট লুলা ডি সিলভা অ্যামাজন নদীর মুখ থেকে ৫০০ কিমির মধ্যে তেলের জন্য ড্রিলিংয়ের অনুমতি দিতে চান।

প্রেসিডেন্ট বলসেনারোর শাসনকালে জনজাতির অধিকার এবং অরণ্য রক্ষা বিপন্ন হয়েছিল। ২০২২-এ ক্ষমতায় ফিরে লুলা সেই অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলেছিলেন।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement