ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ, নোবেল পদক উপহার দিলেন মাচাদো

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ১২: ২৪
বৃহস্পতিবার হোয়াইট হাউজে সাক্ষাৎ করে ডোনাল্ড ট্রাম্পের হাতে নিজের নোবেল পুরস্কার তুলে দেন মারিয়া কোরিনা মাচাদো। ছবি: হোয়াইট হাউজ/রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের পাওয়া নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো। ট্রাম্পকে এ পুরস্কার দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। ট্রাম্পও প্রশংসায় ভাসিয়েছেন মাচাদোকে।

বিবিসির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন মাচাদো। পরে সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

স্প্যানিশ ও ইংরেজি ভাষায় মাচাদো বলেন, আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হাতে নোবেল শান্তি পুরস্কারের পদক তুলে দিয়েছি। আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর ভরসা করতে পারি।

মাচাদো আরও বলেন৷ ‘আমি মনে করি, আজ ভেনেজুয়েলাবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন।’

এই পদক পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কৃতজ্ঞতা জানিয়েছেন ট্রাম্প। এক পোস্টে তিনি লিখেছেন, ‘এই পুরস্কার পারস্পরিক শ্রদ্ধার চমৎকার নিদর্শন।’

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বৈঠক চলাকালে সাংবাদিকদের বলেন, মাচাদো ভেনেজুয়েলার বহু মানুষের জন্য এক অসাধারণ ও সাহসী কণ্ঠস্বর এবং ট্রাম্প ভেনেজুয়েলার জীবনের বর্তমান বাস্তবতা নিয়ে খোলামেলা ও ইতিবাচক আলোচনা আশা করছিলেন।

নোবেল শান্তি পুরস্কার নিয়ে ট্রাম্পের আগ্রহ সর্বজনবিদিত। বিভিন্ন সময় তিনি নিজেকেনোবেল পুরস্কার পাওয়ার যোগ্য বলে দাবি করেছেন। গত বছর তিনি বলেছিলেন, তিনি সাতটি যুদ্ধ থামিয়েছেন। এ কারণে তাকে সাতটি নোবেল দেওয়া উচিত।

পরে গত বছর শান্তিতে নোবেলজয়ী হিসেবে মাচাদোর নাম ঘোষণা হলে প্রকাশ্যেই অসন্তোষ জানিয়েছিলেন ট্রাম্প। মাচাদো অবশ্য নোবেল পাওয়ার পরই জানিয়েছিল, ট্রাম্পের সঙ্গে তিনি এই পুরস্কার ভাগ করে নেবেন। গত সপ্তাহে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সূচি নির্ধারিত হলেও মাচাদো জানান, তিনি নোবেল পুরস্কারের পদক তুলে দেবেন ট্রাম্পের হাতে।

এ নিয়ে খবর প্রকাশ হলে এএফপির প্রশ্নের জবানে নোবেল কমিটি পরে স্পষ্ট করে জানায়, এ পুরস্কার হস্তান্তরযোগ্য নয়। গত সপ্তাহে এক বিবৃতিতে নোবেল কমিটি বলেছে, একবার নোবেল পুরস্কার ঘোষণা করা হলে তা বাতিল, ভাগ বা অন্যের কাছে হস্তান্তর করা যায় না। এই সিদ্ধান্ত চূড়ান্ত ও চিরস্থায়ী।

গত ৩ জানুয়ারি রাজধানী কারাকাসে মার্কিন সামরিক বাহিনী অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেয়। ওই সময় ধারণা করা হচ্ছিল, বিরোধী দলীয় নেতা মাচাদো যুক্তরাষ্ট্রের সমর্থন পাবেন। ট্রাম্প অবশ্য মাচাদোকে সমর্থন দেননি। বরং মাদুরোর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হলে তার সঙ্গেই কাজ শুরু করেন। রদ্রিগেজ এখন ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

মাচাদো ওয়াশিংটন সফরে কংগ্রেসেও মার্কিন সিনেটরদের সঙ্গে বৈঠক করেন। ট্রাম্পের সঙ্গে বৈঠকে তার প্রত্যাশা ছিল, তিনি রদ্রিগেজের অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়া যে ভুল, তা বোঝাতে চেষ্টা করবেন। তার বিরোধী জোটেরই ভেনেজুয়েলার অন্তর্বর্তী এই সময়ে দায়িত্বে থাকা উচিত বলে দাবি করবেন।

বাস্তবতা অবশ্য বলছে ভিন্ন কথা। গত বুধবার ট্রাম্প ও রদ্রিগেজ ফোনে কথা বলেন। ওই ফোনালাপের পর ট্রাম্প ট্রুথ সোশ্যালে রদ্রিগেজের প্রশংসা করেন। রদ্রিগেজকে একজন অসাধারণ মানুষ বলে উল্লেখ করেন তিনি। রদ্রিগেজও ফোনালাপকে ফলপ্রসূ ও সৌজন্যমূলক বলে উল্লেখ করেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

৫১ অভিবাসন প্রত্যাশী নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ১১ লাশ উদ্ধার

ইউরোপে উদ্দেশে রওনা হওয়া অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা গত সপ্তাহে লিবিয়া উপকূলে ডুবে গিয়ে অন্তত ৫১ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা ‘আবরিন’। এ দুর্ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা এবং নিখোঁজদের মধ্যে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের হদিস মেলেনি।

৬ ঘণ্টা আগে

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে বড় সুবিধা পাবে আইআরজিসির ব্যবসায়িক সাম্রাজ্য

যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দৃষ্টিতে যাকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হয়, সেই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই সম্ভাব্য সমঝোতার মাধ্যমে সবচেয়ে বড় সুবিধাভোগীদের একটিতে পরিণত হতে পারে।

৮ ঘণ্টা আগে

‘বিশ্বাসঘাতক’ ট্রাম্পের ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় ক্ষোভ, এককভাবে লড়াইয়ের পক্ষে ইসরায়েলিরা

৭৬ বছর বয়সী নেতানিয়াহুর জন্য পরিস্থিতি রাজনৈতিকভাবেও কঠিন হয়ে উঠেছে। দুর্নীতির মামলায় বিচারাধীন এই নেতা এখন ভোটারদের বোঝানোর চেষ্টা করছেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখনও তিনিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি।

৮ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা: সুইজারল্যান্ড যাচ্ছেন উইটকফ ও আরাগচি

লেবাননে যুদ্ধবিরতি ঘোষণার পর অন্তর্বর্তীকালীন ইরান যুদ্ধ চুক্তিকে একটি স্থায়ী আঞ্চলিক চুক্তিতে রূপ দেওয়ার প্রচেষ্টা আবারও জোরদার হয়েছে। এই আলোচনার অংশ হিসেবে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি উভয়েই সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে এক্সিওসের বরাতে জানিয়ে

১০ ঘণ্টা আগে