ডেস্ক, রাজনীতি ডটকম

বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় টাইফুন রাগাদা তীব্র গতিতে আছড়ে পড়েছে ফিলিপাইন উপকূলে। এতে এখন পর্যন্ত একজনের নিহত হওয়ার খবর মিলেছে। তবে হাজার হাজার মানুষকে ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে হয়েছে।
বিবিবির খবরে বলা হয়েছে, ফিলিপাইনের পর টাইফুন রাগাসা এখন এগিয়ে যাচ্ছে হংকংয়ের দিক। সেখান থেকে চীনের দক্ষিণাঞ্চলেও আঘাত করতে পারে এটি।
সোমবার স্থানীয় সময় বিকেলে ফিলিপাইনের উত্তরাঞ্চলে কাগায়ান প্রদেশের পানুইটান দ্বীপের স্থলভাগে আঘাত হানে সুপার টাইফুন রাগাসা। এ সময় ওই অঞ্চল থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে। পরিস্থিতিকে সম্ভাব্য ‘বিপর্যয়কর’ অভিহিত করা হয়েছে।

রাগাসা আঘাত হানার পর হাজার হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়, চালানো হয় উদ্ধার অভিযান। ছবি: সংগৃহীত
সুপার টাইফুন আঘাত হানার খবরে রাজধানী ম্যানিলাসহ দেশটির অনেক এলাকাতেই স্কুল ও সরকারি অফিস বন্ধ রাখা হয়েছে। দেশটির দুর্গম উপকূলীয় এলাকা বাতানেস বা বাবুইয়ান দ্বীপপুঞ্জ এবং পূর্বাঞ্চলের কাউন্টি হুয়ালিয়েন থেকে প্রায় ৩০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে হংকং কর্তৃপক্ষ টাইফুনের জন্য ৮ মাত্রার সতর্কতা জারি করেছে। এটি সর্বোচ্চ ১০ নম্বর সংকেতের মাত্র দুই স্তর নিচে। এ সতর্কতার অর্থ, ঘণ্টায় ৬৩ কিলোমিটার বা তার বেশি গতিবেগের বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
রাগাসা এগিয়ে যেতে থাকায় হংকংয়ে এশিয়ার অন্যতম ব্যস্ত বিমানবন্দরের বেশির ভাগ ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। স্কুল ও কিছু ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

রাগাসার প্রভাবে ডুবে গেছে প্যামপাঙ্গা প্রদেশের অ্যাপালিট শহরের সব রাস্তাঘাট। ছবি: সংগৃহীত
বুধবার চীনের গুয়াংদং প্রদেশে রাগাসা আঘাত হানতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে গুয়াংদং থেকে তিন লাখ ৭০ হাজারেও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে প্রদেশের জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে।
চীন সরকার কমপক্ষে ১০টি শহরকে স্কুল ও কিছু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
৮ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।
১৬ ঘণ্টা আগে
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।
২০ ঘণ্টা আগে
রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু
২ দিন আগে