ডেস্ক, রাজনীতি ডটকম

কাস্পিয়ান সাগরের কাছে অবস্থিত ইরানের প্রাচীন ও জীববৈচিত্র্যে ভরপুর হিরকানিয়ান অরণ্যে গত সাত দিনেরও বেশি সময় ধরে ভয়াবহ দাবানল চলছে। ভূপৃষ্ঠের উৎস শুকিয়ে যাওয়া এবং ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে তীব্র খরায় বিপর্যস্ত ইরানের মাজানদারান প্রদেশে এই অগ্নিকাণ্ড দেখা দিয়েছে।
ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় রোববার (২৩ নভেম্বর) পর্যন্ত আগুনের প্রায় ৮০ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। যদিও ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, এই আগুনের উৎপত্তি প্রাকৃতিকভাবে নয়, বরং মানবসৃষ্ট কারণই এর জন্য দায়ী।
এদিকে, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা স্যাটেলাইট থেকে প্রাপ্ত ইমেজের বরাতে জানাচ্ছে, এরই মধ্যে হিরকানিয়ান জঙ্গলের প্রায় ১ হাজার ৫০০ একর ভূমি পুড়ে গেছে। এমন এক সময়ে এই দাবানল দেখা দিল, যখন গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী ও ব্যাপক খরায় বিপর্যস্ত ইরান।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির প্রসার সংক্রান্ত অঙ্গসংস্থা ইউনেস্কোর তথ্য অনুসারে, এই অরণ্যের বয়স কমপক্ষে আড়াই থেকে ৫ কোটি বছর এবং এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি প্রাণবৈচিত্রে ভরপুর অরণ্যগুলোর মধ্যে একটি। দুষ্প্রাপ্য এশীয় চিতা, পারসিয়ান চিতাবাঘসহ বহু ধরনের স্তন্যাপায়ী প্রাণী ও পাখির আবাসস্থল হিরনাকিয়ান। এই জঙ্গলে এমন কিছু গাছের প্রজাতি রয়েছে, যা বিশ্বের আর কোথাও নেই। এটি বিশ্বের সবচেয়ে পুরোনো অরণ্যগুলোর মধ্যেও একটি।
দাবানল এখনও লোকালয়ে ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায়নি। এতে কোনো ব্যক্তির নিহত বা আহত হওয়ার সংবাদ এ পর্যন্ত আসেনি। জঙ্গলের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণের আসার আগ পর্যন্ত বলা সম্ভব নয় বলে জানিয়েছে মাজানদারান প্রাদেশিক সরকার।
তবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা স্যাটেলাইট থেকে প্রাপ্ত ইমেজের বরাত দিয়ে জানায়, এরইমধ্যে হিরকানিয়ান জঙ্গলের প্রায় ১ হাজার ৫০০ একর ভূমি পুড়ে গেছে।
এদিকে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ইরনা জানায়, রবিবার দক্ষিণপশ্চিম ইরানের জোলফা শহরের সংলগ্ন অরণ্যেও দাবানল শুরু হয়েছে।
এমন এক সময় এই দাবানল দেখা দিলো ইরানে, যখন তীব্র খরায় বিপর্যস্ত হয়ে যাচ্ছে রাজধানী তেহরানসহ বিভিন্ন গ্রাম শহর। তেহরানে রেশনের ভিত্তিতে পানি সরবরাহ করা হচ্ছে। সরকারি কর্মকর্তারা জানান, গত ৬০ বছরে ইরানে এত দীর্ঘস্থায়ী ও ব্যাপক খরা দেখা যায়নি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।
১ দিন আগে
রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।
১ দিন আগে
মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।
১ দিন আগে
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্
১ দিন আগে