জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্পের পর ৩১ ইঞ্চি উচ্চতার সুনামির আঘাত

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ১৭: ৫৪
ভূমিকম্পের পর জারি করা সুনামি সতর্কতার প্রেক্ষাপটে জাপানের দক্ষিণ হোক্কাইডোর টোমাকোমাই উপকূলের দৃশ্য। ছবি: সংগৃহীত

জাপানে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। এর ৪০ মিনিট পর ৩১ ইঞ্চি উচ্চতার সুনামির ঢেউ আঘাত হানে।

সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৪টা ৫৩ মিনিটে জাপানের উত্তর ইওয়াতে প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে, এর প্রভাবে শত শত কিলোমিটার দূরে টোকিও পর্যন্ত বড় বড় ভবন কেঁপে উঠে।

জাপানের আবহাওয়া সংস্থার (জেএমএ) তথ্যমতে, ভূমিকম্পের প্রায় ৪০ মিনিট পর ইওয়াতের কুজির একটি বন্দরে ৮০ সেন্টিমিটার (৩১ ইঞ্চি) উঁচু একটি সুনামি ঢেউ আঘাত হানে।

এর আগে ভূমিকম্প অনুভূত হওয়ার পর সুনামির সতর্কতা জারি করা হয়। এতে সুনামির ঢেউয়ের কারণে ক্ষয়ক্ষতির আশঙ্কার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে সতর্ক করে বলা হয়, ‘উপকূলীয় অঞ্চল এবং নদী তীরবর্তী এলাকা থেকে অবিলম্বে উঁচু ভূমি বা আশ্রয়কেন্দ্রের মতো নিরাপদ স্থানে সরে যান। সুনামির ঢেউ বারবার আঘাত হানার আশঙ্কা রয়েছে। সতর্কতা প্রত্যাহার না হওয়া পর্যন্ত নিরাপদ স্থান ত্যাগ করবেন না।’

জাতীয় সম্প্রচারকারী সংস্থা এনএইচকে’র ভিডিও ফুটেজে তাৎক্ষণিক কোনো দৃশ্যমান ক্ষয়ক্ষতি দেখা যায়নি।

জেএমএ-এর এক কর্মকর্তা সতর্ক করে বলেছেন, এলাকাটিতে আরও ভূমিকম্প হতে পারে।

সূত্র: এনডিটিভি

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement