ডেস্ক, রাজনীতি ডটকম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের গোপন ও সংবেদনশীল আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডের বুর্গেনস্টকের উদ্দেশে রওনা হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির।
আজ রোববার (২১ জুন) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। পারমাণবিক ইস্যু ও লেবাননের যুদ্ধবিরতি নিয়ে হতে যাওয়া এই মেগা বৈঠকে যোগ দিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও আজ সুইজারল্যান্ড যাচ্ছেন। এই আলোচনায় কাতারেরও অংশ নেওয়ার কথা রয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সমঝোতাগুলোর বাস্তবায়নে সমর্থন দেওয়া এবং তা এগিয়ে নিতে কাজ চালিয়ে যাবে।
এ ছাড়া বৈঠকে যোগ দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। স্থানীয় সময় রোববার (২১ জুন) তিনি দেশটির উদ্দেশে রওনা দিয়েছেন।
এর আগে শনিবার (২০ জুন) তিনি সাংবাদিকদের জানান, পারমাণবিক ইস্যু এবং লেবাননের যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অগ্রগতি হওয়ার আশা করছেন।
ভ্যান্স বলেন, ‘শিরোনামগুলো দেখে যা মনে হয়, বাস্তবে সেখানে (লেবাননে) পরিস্থিতি কিছুটা উন্নতির দিকেই যাচ্ছে এবং উত্তেজনাও কিছুটা কমছে।’

লোহিত সাগরের দক্ষিণাংশে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও দুটি দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ‘গ্রেটার হানিশ’ ও ‘লেসার হানিশ’ নামের এই দুটি দ্বীপ দখলের মধ্য দিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে নিজেদের অবস্থান ও নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করল ইরান-সমর্থিত গোষ্ঠীটি।
১ দিন আগে
ট্রাম্প বলেন, ‘শেষ পর্যন্ত আমরা ইরান থেকে বেরিয়ে আসব, যদি না আমরা সেখানে থেকে যাওয়ার এবং ভেনেজুয়েলার মতো তেল নিজেদের কাছে রাখার সিদ্ধান্ত নিই।’ তিনি আরও বলেন, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্র যে রাজস্ব পাচ্ছে, তা দিয়ে ‘অনেকবার যুদ্ধের খরচ’ মেটানো হয়ে গেছে।
১ দিন আগে
সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।
১ দিন আগে
রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।
১ দিন আগে