ডেস্ক, রাজনীতি ডটকম

কাজাখস্তানে বিধ্বস্ত হওয়া বিমানটি রাশিয়ার সারফেস টু এয়ার প্রতিরক্ষা মিসাইলের আঘাতে ভূপাতিত হয়েছে বলে দাবি করেছে আজারবাইজান। দেশটির একটি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে গতকাল বৃহস্পতিবার জানায়, প্রাথমিক তদন্তে বিমান বিধ্বস্তের কারণ হিসেবে মিসাইলের আঘাতকে চিহ্নিত করেছেন তারা।
কাজাখস্তানের আকতাউয়ে গত বুধবার ফ্লাইট জে২-৮২৪৩ বিমানটি আজারবাইজান থেকে রাশিয়ার চেচনিয়ার গজনিতে যাচ্ছিল। তবে গজনিতে অবতরণ না করতে দিয়ে বিমানটিকে কাস্পিয়ান সাগর পাড়ি দিয়ে কাজাখস্তানে যেতে বলা হয়। যে সময় বিমানটি চেচনিয়ার আকাশে ছিল ওই সময় সেখানে রুশ বাহিনী ইউক্রেনের ড্রোন বিধ্বস্ত করার কাজে নিযুক্ত ছিল।
আজারবাইজানের এক কর্মকর্তা বলেছেন, বিমানটিতে আঘাত হেনেছিল রাশিয়ার পান্তসির-এস আকাশ প্রতিরক্ষা মিসাইল। গজনিতে যখন বিমানটি প্রবেশ করে তখন জ্যামারের কারণে এটির যোগাযোগ ব্যবস্থা স্থগিত হয়ে পড়েছিল। তিনি আরও বলেছেন, কেউ বলছে না রাশিয়া এটি ইচ্ছাকৃতভাবে করেছে। কিন্তু তদন্তে যা পাওয়া যাচ্ছে, সেটি বিবেচনা করে আমরা প্রত্যাশা করি রাশিয়া বিষয়টি স্বীকার করবে।
তবে রাশিয়া বলেছে, বিমানটির সঙ্গে হয়ত কোনো পাখি ধাক্কা খেয়েছিল। এতে এটি বিধ্বস্ত হয়। তবে বিশেষজ্ঞরা বলেছেন, পাখির ধাক্কা লাগলে ইঞ্জিন বিকল হতে পারে। কিন্তু এভাবে বিমান মাটিতে আছড়ে পড়ার সম্ভাবনা থাকে না। গজনিতে বিমানটি ঘন কুয়াশার কারণে অবতরণ করতে পারেনি বলে জানিয়েছেন এক রুশ কর্মকর্তা। তাই এটিকে কাজাখস্তানের দিকে যেতে বলা হয়।
দুর্ঘটনাকবলিত বিমানটিতে ৬২ জন যাত্রী এবং পাঁচজন ক্রু ছিলেন। এরমধ্যে ৩৮ জন নিহত হন। অলৌকিকভাবে বেঁচে যান ৩২ জন।
সূত্র: রয়টার্স

ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন দেশটির লা গুয়াইরা অঞ্চলে ৩৯ সেকেন্ডের ব্যবধানে যথাক্রমে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। প্রথম বড় ঝাঁকুনির পর ওই অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ৯৯৫ট
১৯ ঘণ্টা আগে
তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের ভেতরে লাখো ইরানি সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন ঘিরে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। সাবেক সর্বোচ্চ নেতা ও তার পরিবারকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে সমবেত হয়েছেন।
২১ ঘণ্টা আগে
সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার গতির বাতাস এবং ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া নিয়ে ঝড়টি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অতিক্রম করছে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘অত্যন্ত বিপজ্জনক’ এই ঝড় ভয়াব
২১ ঘণ্টা আগে
ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।
১ দিন আগে