ডেস্ক, রাজনীতি ডটকম

সৌদি আরবের রিয়াদ ও মদিনা অঞ্চলে একাধিক ড্রোন হামলার পর নিরাপত্তার স্বার্থে দেশটির ‘পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন’ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ইরাকের ভূখণ্ড থেকে সৌদি আরব ও প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে হামলা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাগদাদকে সতর্ক করেছে রিয়াদ।
গতকাল শুক্রবার সৌদি আরবের জ্বালানি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এর আগে বৃহস্পতিবার সকালে এসব ড্রোন হামলা চালানো হয়। হামলায় কয়েকজন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা দেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে সৌদি জ্বালানি মন্ত্রণালয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) আরব নিউজের খবরে বলা হয়েছে, ড্রোন হামলার পরপরই পাইপলাইনের নিরাপত্তা নিশ্চিত করা এবং এর অবস্থা যাচাই করতে জরুরি ও বিশেষায়িত কারিগরি দল মোতায়েন করা হয়। সৌদি জ্বালানি মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এসব কাজ করছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইপলাইনটি বন্ধ করা হয়েছে। পরিস্থিতির আরও কোনো পরিবর্তন হলে তা যথাসময়ে জানানো হবে।
এদিকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরাক থেকে উৎক্ষেপণ করা ড্রোন দিয়ে পাইপলাইনটিতে হামলা চালানো হয়েছে। তবে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জায়েদির অনুরোধের পরিপ্রেক্ষিতে এই পর্যায়ে কোনো পালটা ব্যবস্থা নেবে না সৌদি আরব।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘ভ্রাতৃপ্রতিম ইরাকি সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ দেওয়া হবে, যাতে ইরাকের ভূখণ্ড থেকে সৌদি আরব ও প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে হামলা চালানো বন্ধ করা যায়।’ এ বিষয়ে ইরাকের প্রচেষ্টাকে সমর্থন করার কথাও জানিয়েছে রিয়াদ।
তবে একই সঙ্গে সৌদি আরব বলেছে, নিজেদের সার্বভৌমত্ব, নিরাপত্তা, স্থাপনা, নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার অধিকার তারা সংরক্ষণ করে।
সৌদি আরবের এমন অবস্থানের প্রতিক্রিয়ায় ইরাক জানিয়েছে, রিয়াদ পালটা হামলা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়ায় তারা তা স্বাগত জানায়। হামলার সঙ্গে জড়িত মিলিশিয়া গোষ্ঠী এবং তাদের সমর্থনকারী পক্ষগুলোর বিরুদ্ধে জরুরি তদন্তের নির্দেশ দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী।
বাগদাদ সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করে— এমন যেকোনো হামলার নিন্দা জানিয়েছে। একই সঙ্গে ইরাকের ভূখণ্ড ও আকাশসীমা কোনো দেশের বিরুদ্ধে হামলা চালানোর ঘাঁটি হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না বলে আবারও জানিয়েছে দেশটি।
ইরাক সরকারের এক মুখপাত্র বলেন, ‘ইরাক বা ভ্রাতৃপ্রতিম ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ককে ঝুঁকির মধ্যে ফেলে—এমন কোনো কর্মকাণ্ড রাষ্ট্র সহ্য করবে না।’ এ ধরনের হামলার পুনরাবৃত্তি ঠেকাতে মিত্রদের সঙ্গে ইরাক সরকার কাজ করবে বলেও জানান তিনি।
ওই মুখপাত্র আরও বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে ইরাকের প্রচেষ্টার প্রতি সৌদি আরবের অবস্থান ও প্রতিক্রিয়াকে ইরাক সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।’
এর আগে চলতি সপ্তাহের শুরুতে ইরান-সমর্থিত হুতিরা সৌদি আরবের আভা, খামিস মুশাইত, জাজান ও নাজরান অঞ্চলে বেসামরিক ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। এসব হামলায় দেশটির দক্ষিণাঞ্চলের কয়েকটি তেল স্থাপনায় আগুন ধরে যায়। এর ফলে কিছু স্থাপনার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয় বলে জানিয়েছে সৌদি জ্বালানি মন্ত্রণালয়।
ইয়েমেনে বৈধ সরকারকে সমর্থনকারী জোট সৌদি আরবে চালানো এসব হামলার নিন্দা জানিয়েছে। জোটের দাবি, হামলায় নারী ও শিশুসহ ৭৩ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। হামলার হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে জোটটি।

চীন নিয়মিতই তাইওয়ান ইস্যুকে তাদের সবচেয়ে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিষয় হিসেবে তুলে ধরে। বেইজিং তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে মনে করে। তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি বন্ধের দাবিও চীন বারবার জানিয়ে আসছে।
৮ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের কর্মকর্তারা বলছেন, সৌদি সরকার যেন আগামীতে ওই ধরনের হামলা প্রতিহত করতে পারে, সেজন্য তারা সৌদি বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলোকে আকাশপথে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে সহায়তা করবেন।
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র যে দুটি ঘাঁটি নতুন করে চালুর পরিকল্পনা করছে তা হলো— নারসারসুয়াক এবং মেস্টারসভিগ। ১৯৫০-এর দশকে যুক্তরাষ্ট্র নারসারসুয়াকের ‘ব্লুই ওয়েস্ট ওয়ান’ নামক ঘাঁটিটি বন্ধ করে দেওয়ার পর এলাকাটির জনসংখ্যা কমে মাত্র কয়েক ডজনে নেমে আসে। অন্যদিকে মেস্টারসভিগ ঘাঁটিটি বর্তমানে ডেনিশ বিশেষ বাহিনীর ‘স
১০ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনের দেওয়া হিসাব অনুযায়ী, এবারের নির্বাচনে ভোটার উপস্থিতির হার ছিল ৫৯.৩২ শতাংশ। আর গণনাকৃত মোট ভোটের ৫৮ শতাংশেরও বেশি পেয়েছে বিজয়ী ইউনাইটেড রাশিয়া। ২০০১ সাল থেকে টানা ২৫ বছর ধরে স্টেট দুমা শাসন করে আসা দলটি বিগত চার মেয়াদের তুলনায় এবারই সবচেয়ে বড় জয় ও সর্বোচ্চ ভোট পেল।
১০ ঘণ্টা আগে