রাশিয়ার স্টেট দুমার নির্বাচনে পুতিনের দলের ভূমিধস জয়

ডেস্ক, রাজনীতি ডটকম

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে বিপুল ভোটে ভূমিধস জয় পেয়েছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক দল ‘ইউনাইটেড রাশিয়া পার্টি’। চার শতাধিক আসনের পার্লামেন্টে একচ্ছত্র আধিপত্য ধরে রেখে টানা পঞ্চমবারের মতো ক্ষমতায় আসীন হতে যাচ্ছে পুতিনের এই দল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ১৮ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী স্টেট দুমার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সোমবার (২১ সেপ্টেম্বর) রাশিয়ার জাতীয় নির্বাচন কমিশন নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করে। কমিশনের তথ্য অনুযায়ী, মোট ৪৫০টি আসনের মধ্যে এককভাবে ৩৫০টি আসনেই বিজয়ী হয়েছেন ইউনাইটেড রাশিয়া পার্টির প্রার্থীরা।

নির্বাচন কমিশনের দেওয়া হিসাব অনুযায়ী, এবারের নির্বাচনে ভোটার উপস্থিতির হার ছিল ৫৯.৩২ শতাংশ। আর গণনাকৃত মোট ভোটের ৫৮ শতাংশেরও বেশি পেয়েছে বিজয়ী ইউনাইটেড রাশিয়া। ২০০১ সাল থেকে টানা ২৫ বছর ধরে স্টেট দুমা শাসন করে আসা দলটি বিগত চার মেয়াদের তুলনায় এবারই সবচেয়ে বড় জয় ও সর্বোচ্চ ভোট পেল।

রাশিয়ার জাতীয় নির্বাচন কমিশনের চেয়ারপারসন এল্লা পামফিলোভা জানান, ফলাফলে ১৩.৮ শতাংশ ভোট পেয়ে ৪০টি আসন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘রাশিয়ান কমিউনিস্ট পার্টি’। এছাড়া জাতীয়তাবাদী দল 'এলডিপিআর' ২৫টি এবং 'নিউ পিপল পার্টি' ২০টি আসনে জয়ী হয়েছে। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সরাসরি বিরোধিতাকারী দল 'ইয়াবোলোকো' নির্বাচনে অংশ নিলেও কোনো আসনেই জয় নিশ্চিত করতে পারেনি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর এই প্রথম দেশটিতে দুমার কোনো নির্বাচন অনুষ্ঠিত হলো। আল জাজিরার মস্কো প্রতিনিধি দিমিত্রি মেদভেদেঙ্কো বিশ্লেষণ করে বলেন, "নির্বাচনে ভোটারদের এই বিপুল উপস্থিতি এবং রেকর্ড জয়কে ক্রেমলিন মূলত ইউক্রেন যুদ্ধের প্রতি সাধারণ জনগণের সমর্থন এবং মস্কোর বিদ্যমান নীতির প্রতি আস্থার প্রতিফলন হিসেবেই উপস্থাপন করবে।"

এদিকে নির্বাচনের এই ফলাফলে সাধারণ রুশ নাগরিকদের মধ্যে তেমন কোনো বিস্ময় দেখা যায়নি। ফলাফলকে স্বাভাবিক ও প্রত্যাশিত হিসেবেই দেখছেন তারা। মস্কোর বাসিন্দা তাতিয়ানা আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে নিজের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, "সকালে উঠে টেলিভিশনে পুতিনের দলের জয়ের খবর দেখে আমি একদম অবাক হইনি। আমার মনে হয় রাশিয়ার কেউই এতে অবাক হয়নি। এখন আমাদের একমাত্র চাওয়া—যদি সম্ভব হয় শান্তিপূর্ণ উপায়ে ইউক্রেন সংঘাত দ্রুত শেষ হোক।"

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

জাতিসংঘ অধিবেশনে ট্রাম্প-পেজেশকিয়ান বৈঠকের সম্ভাবনা

পেজেশকিয়ান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। যুদ্ধ চললেও যুক্তরাষ্ট্র ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির জন্য ভিসা অনুমোদন করেছে। তবে তাদের চলাচল ও অন্যান্য কার্যক্রমে বিধিনিষেধ থাকবে।

১৩ ঘণ্টা আগে

২ রাজ্য নির্বাচনে বড় ধাক্কা, তবু পদ ছাড়ছেন না মের্ৎস

রোববার অনুষ্ঠিত নির্বাচনের প্রাথমিক ফল অনুযায়ী, উত্তর-পূর্বাঞ্চলীয় মেকলেনবুর্গ-ভোরপোমার্নে এএফডি পেয়েছে প্রায় ৩৮ দশমিক ২ শতাংশ ভোট। ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) পেয়েছে ৩৫ দশমিক ৫ শতাংশ। আর সিডিইউ পেয়েছে মাত্র ৪ দশমিক ৯ শতাংশ ভোট, যা দলটির ইতিহাসে কোনো রাজ্য নির্বাচনে সবচেয়ে খারাপ ফল

১৩ ঘণ্টা আগে

জাপানে ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, ১৯ লাখ মানুষকে সরানোর নির্দেশ

ইতোমধ্যে চিবা প্রিফেকচার ও ইজু দ্বীপপুঞ্জসহ উপকূলীয় অঞ্চলগুলোতে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। শনিবার থেকে কোনো কোনো এলাকায় ৩০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার বিকেল থেকে কান্তো অঞ্চলে বৃষ্টির তীব্রতা আরও বহুগুণ বাড়তে পারে।

১৭ ঘণ্টা আগে

হোয়াইট হাউজে নিষেধাজ্ঞা: মামলা করবে সিএনএন-এমএস নাউ-পলিটিকো

মামলাটির বিষয়ে চলতি সপ্তাহেই জরুরি শুনানি হতে পারে জানিয়েছে সিএনএন। এ বিষয়ে মন্তব্য জানতে স্বাভাবিক কর্মঘণ্টার বাইরে হোয়াইট হাউজের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।

১৯ ঘণ্টা আগে
Advertisement