ডেস্ক, রাজনীতি ডটকম

আমদানি করা জেনেরিক ওষুধের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে না। ২০২৮ সালের ১ আগস্ট থেকে এটি কার্যকর হবে। এরপর এক বছর পর অর্থাৎ ২০২৯ সালের আগস্ট থেকে শুল্কের হার বাড়িয়ে ২০০ শতাংশ করা হবে।
ফ্রান্স২৪ ও ব্লুমবার্গের খবরে বলা হয়, মঙ্গলবার (২১ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই ঘোষণা দেন।
পোস্টে তিনি বলেন, ১ আগস্ট থেকে শুরু করে পরবর্তী দুই বছর যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব জেনেরিক ওষুধের ওপর শুল্কের হার শূন্য শতাংশ থাকবে। এরপর এক বছরের জন্য শুল্ক ১০০ শতাংশ এবং তার পরের সময় থেকে ২০০ শতাংশ করা হবে।
ট্রাম্প আরও বলেন, ‘এই পদক্ষেপের উদ্দেশ্য হলো জেনেরিক ওষুধের উৎপাদন আবার যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা। নির্ধারিত সময়ের মধ্যে যেসব কোম্পানি যুক্তরাষ্ট্রে কারখানা ও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলবে না, তাদের জন্য এটি এক ধরনের শাস্তিমূলক ব্যবস্থা।’
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) তথ্য অনুযায়ী, দেশটিতে বিক্রি হওয়া ওষুধের ৯০ শতাংশেরও বেশি জেনেরিক। তবে পেটেন্টধারী, ব্র্যান্ডেড বা উদ্ভাবনী ওষুধের ক্ষেত্রে সরকারের বর্তমান নীতিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না বলে জানিয়েছেন ট্রাম্প।
ট্রাম্প দীর্ঘদিন ধরেই তার ‘মোস্ট-ফেভার্ড-নেশন’ ওষুধের মূল্যনীতি ব্যবহার করে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ দিয়ে আসছেন, যাতে তারা অন্যান্য উচ্চ আয়ের দেশগুলোর সমপর্যায়ে যুক্তরাষ্ট্রে ওষুধের দাম কমিয়ে আনে।
বিশ্বের বৃহৎ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো গত বছর যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে এমন চুক্তি করেছিল, যার আওতায় কয়েক শ কোটি ডলারের ওষুধ শুল্কমুক্ত সুবিধা পায়।
এর আগে গত এপ্রিলে ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। ওই আদেশে বলা হয়, ব্র্যান্ডেড ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো যদি যুক্তরাষ্ট্র সরকারের নির্ধারিত ওষুধের মূল্যনীতিতে সম্মত না হয় বা যুক্তরাষ্ট্রে তাদের ওষুধ উৎপাদনের প্রতিশ্রুতি না দেয়, তাহলে আমদানি করা ওই ব্র্যান্ডেড ওষুধের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

ভারতের মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির মধ্যেই বুধবার লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠক করেছেন তিনি।
৬ ঘণ্টা আগে
পুলিশ মিছিলকারীদের ওপরে ‘অত্যাচার চালিয়েছে’ অভিযোগ করে বুধবার (২২ জুলাই) শীর্ষ আদালতের স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ চেয়েছিলেন এক আইনজীবী। এ নিয়ে জরুরি শুনানির আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চ। সে দিনের ঘটনার ভিডিও আদালতকে দেখাতে চেয়েছিলেন আবেদনকারী আইনজীবী। প্রধান বিচারপতি স
৬ ঘণ্টা আগে
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে সোনম ওয়াংচুকের চলমান অনশন কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর কোনো প্রতিক্রিয়া না আসায় তিনি এ প্রশ্ন তোলেন।
৭ ঘণ্টা আগে
১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে একটি বিল পাস করেছে ফ্রান্সের পার্লামেন্ট। এর ফলে টিকটক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাটসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ১৫ বছরের কম বয়সীদের প্রবেশাধিকার বন্ধ করা ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) প্রথম দেশ হিসেবে নজির গড়ল ফ্রান্স।
৮ ঘণ্টা আগে