ডেস্ক, রাজনীতি ডটকম

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিবাদ আন্দোলনে পুলিশি হামলার ভিডিও নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক আইনজীবী। এ ঘটনায় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের প্রত্যাশা ছিল তার। তবে সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছেন, এমন কোনো ভিডিও আদালত দেখবেন না। উলটো প্রধান বিচারপতি বলেছেন, এসব ইস্যু আদালতে টেনে আদালতের সময় যেন নষ্ট করা না হয়।
ভারতের আনন্দবাজারের খবরে বলা হয়েছে, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টের (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে সিজেপি। তাদের ঠেকাতে লাঠিচার্জ করে পুলিশ। সঙ্গে কাঁদানে গ্যাস ও জলকামানও ব্যবহার করা হয়।
পুলিশ মিছিলকারীদের ওপরে ‘অত্যাচার চালিয়েছে’ অভিযোগ করে বুধবার (২২ জুলাই) শীর্ষ আদালতের স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ চেয়েছিলেন এক আইনজীবী। এ নিয়ে জরুরি শুনানির আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চ। সে দিনের ঘটনার ভিডিও আদালতকে দেখাতে চেয়েছিলেন আবেদনকারী আইনজীবী। প্রধান বিচারপতি সাফ বলে দেন, ‘আমাদের সময় নষ্ট করবেন না।’
প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলাকারী আইনজীবী জানান, নিটে প্রশ্নফাঁস, পরীক্ষা পরিচালনা ও ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) সংস্কারসহ একগুচ্ছ বিষয়কে সামনে রেখে প্রতিবাদ করছিলেন পড়ুয়ারা।
এ সময় প্রধান বিচারপতি ওই আইনজীবীকে থামিয়ে দেন। তাকে ‘ধন্যবাদ’ জানিয়ে বসে যাওয়ার অনুরোধ করেন। তখনই ওই আইনজীবী পুলিশের ‘অতিসক্রিয়তা’র অভিযোগ তুলে ভিডিওগুলি দেখাতে যান। কীভাবে পুলিশ শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি আটকাতে লাঠিচার্জ করেছে, তা দেখতে অনুরোধ করেন আদালতকে।
তবে ওই আইনজীবীর আরজিতে প্রধান বিচারপতির মন গলেনি। ভিডিওগুলো দেখবেন না বলে জানিয়ে দেন তিনি। বলেন, ‘ভিডিওতে আমাদের কোনো আগ্রহ নেই। আমাদের দেখার সময়ও নেই।’
এর আগে মঙ্গলবার দিল্লি হাইকোর্টেও একই বিষয়ে আবেদন করা হয়েছিল। তখন পুলিশের পদক্ষেপের বিরুদ্ধে জরুরি শুনানির আবেদন খারিজ করে দেন আদালত। মামলাকারীদের উদ্দেশে বিচারপতিরা মন্তব্য করেন, ‘এসব ব্যাপারে আদালতকে জড়াবেন না।’
নিট কেলেঙ্কারি নিয়ে বিরোধীরা অনেক দিন ধরেই সংসদে আলোচনা চাইছে। এ বার সেই দাবিতে সায় দিয়েছে কেন্দ্র। সংসদবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, ‘পড়ুয়ারাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা চাই।’
অন্যদিকে অধিবেশন শুরু আগে বুধবার সংসদের বাইরে বিক্ষোভ করেন বিরোধীরা। রাহুল গান্ধী, অখিলেশ যাদব, সৌগত রায়দের মতো সংসদ সদস্যরাও বিক্ষোভে শামিল হন। অধিকাংশের পরনেই ছিল কালো পোশাক। হাতে ছিল প্ল্যাকার্ড। দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।
১ দিন আগে
রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।
১ দিন আগে
মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।
১ দিন আগে
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্
১ দিন আগে