মহাকাশে নতুন ক্রু পাঠাচ্ছে চীন

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

আজ বৃহস্পতিবার নতুন তিন নভোচারীকে তিয়ানগং মহাকাশ স্টেশনে পাঠাবে চীন। বেইজিংয়ের ম্যানড স্পেস এজেন্সি (সিএমএসএ) বলেছে, ২০৩০ সাল নাগাদ চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্যে সর্বশেষ এই মিশনে নভোচারীদের মহাকাশে পাঠানো হচ্ছে।

বেইজিং জানিয়েছে, শেনঝু-১৮ মিশনে তিন মহাকাশচারী বৃহস্পতিবার রাত ৮:৫৯টায় (১২৫৯ জিএমটি) উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে উড্ডয়নের কথা রয়েছে। মিশনে নেতৃত্ব দেবেন যুদ্ধবিমানের পাইলট এবং নভোচারী ইয়েং গুয়াংফু। তিনি পূর্বে ২০২১ সালে শেনঝু-১৩ মিশনেও অংশ নিয়েছিলেন।

তিয়ানগং মহাকাশচারীদের সর্বশেষ ব্যাচ ছয় মাস কক্ষপথে অবস্থান করবেন। তারা সেখানে মহাকর্ষ এবং পদার্থবিদ্যার পাশাপাশি জীব বিজ্ঞানের পরীক্ষা-নিরীক্ষা চালাবেন।

সিএমএসএ’র উপ-মহাপরিচালক লিন জিয়াকিয়াং এক সংবাদ সম্মেলনে বলেন, সকল প্রাক-লঞ্চ প্রস্তুতি সময়সূচি অনুযায়ী তৈরি রয়েছে।

তিয়াংগং হলো বেইজিংয়ের মহাকাশ কর্মসূচির গৌরবোজ্জ্বল মুকুট, বেইজিংয়ের মহাকাশ কর্মসূচি ইতিমধ্যে মঙ্গল ও চাঁদে রোবোটিক রোভার অবতরণ করেছে এবং মহাকাশ স্টেশনে নভোচারী পাঠানোর ক্ষেত্রে চীনকে বিশ্বের তৃতীয় দেশে উন্নীত করেছে।

নতুন ক্রু শেনঝো -১৭ দলের প্রতিস্থাপন করবে। তাদের অক্টোবরে স্টেশনে পাঠানো হয়েছিল। চীনের ‘মহাকাশ স্বপ্ন’-এর পরিকল্পনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অধীনে আরো জোরদার হয়েছে। দেশটিতে এখন মহাকাশ কর্মসূচিতে যুক্তরাষ্ট্র এবং রাশিয়াকে ছুঁতে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে।

বেইজিং ২০৩০ সালের মধ্যে চাঁদে একটি ক্রু মিশন পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে। এজন্য চন্দ্রপৃষ্ঠে একটি ঘাঁটি তৈরির পরিকল্পনা রয়েছে তাদের।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

১১ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

২০ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

১ দিন আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে