ডেস্ক, রাজনীতি ডটকম

চীনের রাজধানী বেইজিংয়ে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে কমপক্ষে জনের মৃত্যু হয়েছে। এছাড়া চীনের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি এলাকা থেকে ৮০ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছে স্থানীয় প্রশাসন।
স্থানীয় গণমাধ্যমের বরাতে আজ মঙ্গলবার (২৯ জুলাই) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
এদিকে, বেইজিংয়ের পার্শ্ববর্তী শহর হেবেই ও তিয়ানজিনে দ্বিতীয় সর্বোচ্চ মাত্রার বৃষ্টিপাত ও ঝড়ের সতর্কতা জারি করেছে স্থানীয় আবহাওয়া অফিস।
চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম শিনহুয়া জানায়, উত্তর, পূর্ব ও দক্ষিণ চীনের আরও ১০ প্রদেশেও একই ধরনের সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল বুধবার পর্যন্ত বৈরি আবহাওয়া অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করেছেন।
বেইজিংয় পৌরসভার বন্যা নিয়ন্ত্রণ সদর দপ্তর জানিয়েছে, সর্বশেষ ভারী বর্ষণে বেইজিংয়ে ৩০ জন প্রাণ হারিয়েছেন।
চলতি সপ্তাহে তীব্র বৃষ্টিপাতের কারণে রাজধানী বেইজিংসহ উত্তর চীনের হেবেই, জিলিন এবং শানডং প্রদেশে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।
সামাজিক মাধ্যমে এক পোস্টে বেইজিং ডেইলি জানায়, রাজধানী বেইজিং থেকে ৮০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। অবিরাম ভারী বৃষ্টিপাতের কারণে সেখানে বড় ধরনের দুর্যোগ দেখা দিয়েছে।
সোমবার রাতে স্থানীয় কর্তৃপক্ষকে পরিস্থিতি মোকাবিলায় পরিকল্পনা ও বন্যায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে স্থানান্তরের আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
৮ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।
১৭ ঘণ্টা আগে
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।
২০ ঘণ্টা আগে
রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু
২ দিন আগে