তাইওয়ানকে চীনের সঙ্গে যুক্ত করার শপথ জিনপিংয়ের

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ১৫: ৩৪

তাইওয়ানকে নিজেদের মূল ভূখণ্ডের সঙ্গে পুনরায় যুক্ত করার শপথ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, বেইজিংয়ের এই দীর্ঘদিনের লক্ষ্যকে কেউ ঠেকাতে পারবে না।

বুধবার (৩১ ডিসেম্বর) খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষ্যে দেওয়া এক ভাষণে এ কথা বলেন তিনি । জিন পিং এমন এক সময় এ অঙ্গীকার করলেন, যার এক দিন আগে তাইওয়ানের চারপাশে দুই দিনব্যাপী বড় ধরনের সামরিক মহড়া শেষ করেছে চীন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার নববর্ষের ভাষণে চীনের প্রেসিডেন্ট তাইওয়ান প্রণালীর উভয় পাশের মানুষের মধ্যে ‘রক্ত ও আত্মীয়তার বন্ধন’ এর কথা উল্লেখ করেন। শি বলেন, “মাতৃভূমির পুন একত্রীকরণ সময়ের দাবি এবং এটি অপ্রতিরোধ্য।”

শি’র এই ভাষণটি এমন সময়ে এলো যখন চীনের সামরিক বাহিনী তাইওয়ানকে অবরুদ্ধ করার মহড়া হিসেবে দুই দিনের গোলাবর্ষণের মহড়া শেষ করেছে। চীনের কর্মকর্তারা এই মহড়াটিকে ‘বিচ্ছিন্নতাবাদী’ এবং ‘বাহ্যিক হস্তক্ষেপকারী’ শক্তির বিরুদ্ধে একটি ‘কঠোর সতর্কবাণী’ বলে অভিহিত করেছেন।

এই মহড়াটি তাইওয়ানের চারপাশে অনুষ্ঠিত এ যাবতকালের সবচেয়ে বড় মহড়া।

চীনের ‘জাস্টিস মিশন ২০২৫’ কোডনামের এই যুদ্ধ মহড়াটি এমন সময় অনুষ্ঠিত হলো, যার মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র তাইওয়ানের জন্য ১১.১ বিলিয়ন ডলার মূল্যের এ যাবৎকালের বৃহত্তম অস্ত্র সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে।

স্বশাসিত দ্বীপ তাইওয়ানকে চীন নিজের ভূখণ্ডের অংশ হিসেবে মনে করে এবং দীর্ঘদিন থেকেই দ্বীপটিকে বেইজিংয়ের নিয়ন্ত্রণে আনার অঙ্গীকার করে আসছে, প্রয়োজনে বলপ্রয়োগের হুমকিও দিয়েছে।

তাইওয়ানের ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির দাবি, দ্বীপটি কার্যত একটি স্বাধীন দেশ, যদিও তারা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করেনি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) নববর্ষের ভাষণে তাইওয়ানের প্রেসিডেন্ট উইলিয়াম লাই চিংতে বলেন, তাইওয়ানকে আরো ‘নিরাপদ এবং স্থিতিস্থাপক’ হওয়া প্রয়োজন।

প্রেসিডেন্ট কার্যালয় থেকে দেওয়া এক ভাষণে লাই বলেন, “প্রেসিডেন্ট হিসেবে আমার অবস্থান সবসময় স্পষ্ট: জাতীয় সার্বভৌমত্ব দৃঢ়ভাবে রক্ষা করা, জাতীয় প্রতিরক্ষা শক্তিশালী করা এবং পুরো সমাজের প্রতিরক্ষা ও স্থিতিস্থাপকতা বৃদ্ধি করা। এছাড়া ব্যাপক আকারে শক্তিশালী প্রতিরোধ এবং গণতান্ত্রিক প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা।”

যদিও তাইওয়ান তাদের নিজস্ব প্রেসিডেন্ট নির্বাচন করে এবং তাদের নিজস্ব সেনাবাহিনী, পাসপোর্ট ও মুদ্রা রয়েছে, তবুও দ্বীপটিকে আনুষ্ঠানিকভাবে মাত্র ১১টি দেশ এবং ভ্যাটিকান সিটি স্বীকৃতি দিয়েছে। চীন সতর্ক করে বলেছে, বেইজিংয়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে হলে দেশগুলো যেন তাইপেকে (তাইওয়ান) আনুষ্ঠানিক স্বীকৃতি না দেয়।

যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে স্বীকৃতি না দিলেও, ১৯৭৯ সালের ‘তাইওয়ান রিলেশনস অ্যাক্ট’-এর অধীনে ওয়াশিংটন দ্বীপটিকে আত্মরক্ষায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। যদিও যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রধান অস্ত্র সরবরাহকারী, তবুও এই আইনটি চীনা অবরোধ বা আক্রমণের ক্ষেত্রে সরাসরি মার্কিন সামরিক হস্তক্ষেপে কোনো বাধ্যবাধকতা প্রদান করে না।

জনমত জরিপগুলো বলছে, তাইওয়ানের বেশিরভাগ মানুষ বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষে। খুব সামান্য অংশ মানুষ অবিলম্বে আনুষ্ঠানিক স্বাধীনতা বা একত্রীকরণের পক্ষে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৯ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১৮ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

২১ ঘণ্টা আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে