চীনে রেস্তোরাঁয় আগুন, নিহত ২২

ডেস্ক, রাজনীতি ডটকম

উত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে ঝলসে ২২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আর ৩ জন। দেশটির সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো জানা জায়নি।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে রিয়াওনিং প্রদেশের উত্তরপূর্বাঞ্চলের লিয়াওয়াংয়ে এ ঘটনা ঘটে।

চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং রেস্টুরেন্টের অগ্নিকাণ্ডকে ‘গভীর উদ্বেগজনক বলে’ মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি স্থানীয় কর্তৃপক্ষকে এ ঘটনার কারণ খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। যারা এর পেছনে দায়ী তাদেরকে শাস্তির আওতায় আনতে বলা হয়েছে।

প্রাদেশিক শাসক দলের কমিটির সচিব হাও পেং বলেছেন, ২২টি দমকলের গাড়ি এবং ৮৫ জন দমকলকর্মী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। হাও জানিয়েছেন, ঘটনাস্থলে উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে ও লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

চীনে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। এপ্রিল মাসে উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের একটি নার্সিং হোমের অ্যাপার্টমেন্টে আগুন লেগে ২০ জন নিহত হন।

গত বছরের মার্চ মাসে হেবেই প্রদেশের একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে দুইজন নিহত এবং ২৬ জন আহত হন। সেপ্টেম্বরে দক্ষিণ শেনজেন প্রদেশের একটি উঁচু ভবনে বিস্ফোরণে একজন নিহত হন।

সূত্র: রয়টার্স

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

১০ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১৯ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

১ দিন আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে