চীনের প্যারেডে যাচ্ছেন পুতিন-কিম,পশ্চিমাদের বিরুদ্ধে জোটের ইঙ্গিত

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১৪: ৩৮
কিম জং উন, ভ্লাদিমির পুতিন এবং শি জিন পিং। ছবি : সংগৃহীত

রাশিয়া ও উত্তর কোরিয়ার দুই নেতা, ভ্লাদিমির পুতিন এবং কিম জং উন, প্রথমবারের মতো চীনের প্রেসিডেন্ট শি জিন পিং-এর সঙ্গে প্রকাশ্যে এক সামরিক কুচকাওয়াজে যোগ দিতে চলেছেন। এই ঘটনাকে পশ্চিমা চাপের বিরুদ্ধে এই তিন দেশের এক শক্তিশালী জোটবদ্ধতার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

চীনের রাজধানী বেইজিংয়ে সামরিক কুচকাওয়াজে যোগ দেবেন তারা।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (২৮ আগস্ট) জানায়, আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া এ কুচকাওয়াজে ২৬ জন বিদেশি রাষ্ট্র ও সরকারপ্রধান অংশ নেবেন। তবে পশ্চিমা দেশগুলোর কোনো নেতা আমন্ত্রণ পাননি। কেবলমাত্র স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে ডাকা হয়েছে। যিনি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের একজন নেতা।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘বিজয় দিবস’ কুচকাওয়াজটি জাপানের বিরুদ্ধে চীনের যুদ্ধের ৮০তম বার্ষিকী এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে আয়োজিত হচ্ছে। কুচকাওয়াজে চীন তাদের শত শত বিমান, ট্যাংক ও অ্যান্টি-ড্রোন সিস্টেমসহ সর্বশেষ সামরিক সরঞ্জাম প্রদর্শন করবে বলে আশা করা হচ্ছে। এটি হবে তাদের সামরিক বাহিনীর নতুন শক্তি কাঠামোর পূর্ণাঙ্গ প্রদর্শনী।

চীনে তিন নেতার দেখা হওয়ার বিষয়টি উদ্বেগের হতে পারে পশ্চিমা দেশগুলোর। বার্তা সংস্থা রয়টার্স জানায়, এই আয়োজনে শুধু চীন ও গ্লোবাল সাউথের মধ্যকার সংহতির বার্তাই দেবেন না। বরং নিষেধাজ্ঞার কবলে থাকা রাশিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গেও দৃঢ় সংহতির প্রকাশ ঘটাবেন।

রাশিয়াকে বেইজিং একটি কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করে। ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞায় রাশিয়া বিপর্যস্ত হয়ে পড়েছে। তাদের অর্থনীতি নিম্নগতিতে আছে। আন্তর্জাতিক অপরাধ আদালত পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। একই অবস্থা উত্তর কোরিয়ারও। কিম জং উন চীনের আনুষ্ঠানিক চুক্তিভিত্তিক মিত্র। ২০০৬ সাল থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার অধীনে রয়েছে এর পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে।

চীনের প্রেসিডেন্টের সঙ্গে সবশেষবার এ বছরের মে মাসে দেখা করেছিলেন পুতিন। রাশিয়ার বিজয় দিবসে আমন্ত্রণ পেয়ে মস্কোতে কয়েকদিনের সফর করেছিলেন জিন পিং। এবার গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করতে পুতিন যাচ্ছেন চীনে। রাশিয়ার গণমাধ্যম জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট পিংয়ের সঙ্গে বৈঠক করবেন পুতিন। ক্রেমলিনপন্থি ভাষ্যকার পাভেল জারুবিন বলেছেন, চারদিনের সফরে চীনে যাচ্ছেন পুতিন। সফরকালে বৃহৎ-পরিসরে আলোচনার পরিকল্পনা করা হয়েছে।’ তবে কী নিয়ে আলোচনা হবে তা প্রকাশ করা হয়নি।

আরটি ইন্টারন্যাশনাল জানায়, সফরে পুতিন সাংহাই কোপারেশন অর্গানাইজেশনের সামিটে অংশ নেবেন। আগস্টের ৩১ থেকে পহেলা সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সামিট। চীনের সহকারী পররাষ্ট্র মন্ত্রী লিও বিন সম্প্রতি বলেছেন, এই সামিটে দেশের অঞ্চলগুলোর প্রধান, ২০টি দেশের প্রধান এবং ১০জন আন্তর্জাতিক অর্গানাইজেশনের প্রধান উপস্থিত থাকবে। তবে সেখানে পুতিন থাকবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়।

আরটি জানায়, হাই রিভারের তীরে চীনের প্রেসিডেন্ট একই সময়ে কয়েকটি বৈঠক রেখেছেন। এসময়ে জিন পিং বৈশ্বিক নেতা ও তাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবেন। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম সর্বশেষ ২০১৯ সালের জানুয়ারিতে চীন সফর করেছিলেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

অস্ট্রেলিয়ায় প্রথমবার বার্ড ফ্লুর ‘এইচ৫এন১’ স্ট্রেইন শনাক্ত

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর মারাত্মক ‘এইচ৫এন১’ (H5N1) স্ট্রেইন শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কৃষি মন্ত্রণালয়। এর মাধ্যমে অত্যন্ত সংক্রামক এই ভ্যারিয়েন্টটি এখন পৃথিবীর প্রতিটি মহাদেশেই পৌঁছে গেল। এর আগে অস্ট্রেলিয়াই ছিল একমাত্র মহাদেশ, যেখানে বার্ড ফ্লুর এই স্ট্রেইনটি খুঁজে

৯ ঘণ্টা আগে

৫১ অভিবাসন প্রত্যাশী নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ১১ লাশ উদ্ধার

ইউরোপে উদ্দেশে রওনা হওয়া অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা গত সপ্তাহে লিবিয়া উপকূলে ডুবে গিয়ে অন্তত ৫১ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা ‘আবরিন’। এ দুর্ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা এবং নিখোঁজদের মধ্যে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের হদিস মেলেনি।

৯ ঘণ্টা আগে

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে বড় সুবিধা পাবে আইআরজিসির ব্যবসায়িক সাম্রাজ্য

যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দৃষ্টিতে যাকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হয়, সেই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই সম্ভাব্য সমঝোতার মাধ্যমে সবচেয়ে বড় সুবিধাভোগীদের একটিতে পরিণত হতে পারে।

১১ ঘণ্টা আগে

‘বিশ্বাসঘাতক’ ট্রাম্পের ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় ক্ষোভ, এককভাবে লড়াইয়ের পক্ষে ইসরায়েলিরা

৭৬ বছর বয়সী নেতানিয়াহুর জন্য পরিস্থিতি রাজনৈতিকভাবেও কঠিন হয়ে উঠেছে। দুর্নীতির মামলায় বিচারাধীন এই নেতা এখন ভোটারদের বোঝানোর চেষ্টা করছেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখনও তিনিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি।

১২ ঘণ্টা আগে