চীন-রাশিয়ার সতর্কতা— বিশ্ব রাজনীতিতে 'জঙ্গলের আইন' ফেরার শঙ্কা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২০ মে ২০২৬, ১৬: ২৫
বুধবার বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে এক জমকালো অভ্যর্থনা অনুষ্ঠান শেষে কুশল বিনিময় করেন শি-জিনপিং ও ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

বিশ্ব রাজনীতিতে ঔপনিবেশিক আমলের মানসিকতা নিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা ব্যর্থ হয়েছে। তবে বিশ্ব জুড়ে আবারও 'জঙ্গলের আইন' (জোর যার মুল্লুক তার নীতি) ফিরে আসার আশঙ্কা রয়েছে বলে যৌথভাবে সতর্ক করেছে রাশিয়া ও চীন।

আজ বুধবার দ্বিপাক্ষিক বৈঠক শেষে দেশ দুটির পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ক্রেমলিন থেকে রুশ ভাষায় প্রকাশিত ওই যৌথ বিবৃতিতে বলা হয়েছে, "বৈশ্বিক পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। বিশ্ব শান্তি ও উন্নয়নের এজেন্ডাগুলো নতুন নতুন ঝুঁকি ও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এর ফলে আন্তর্জাতিক সম্প্রদায় খণ্ড-বিখণ্ড হয়ে পড়া এবং বিশ্ব রাজনীতিতে আবারও 'জঙ্গলের আইন' ফিরে আসার মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে।"

বিবৃতিতে আরও বলা হয়েছে, 'ঔপনিবেশিক আমলের মানসিকতা নিয়ে বেশ কিছু রাষ্ট্রের পক্ষ থেকে একতরফাভাবে বিশ্ব পরিস্থিতি নিয়ন্ত্রণ, নিজেদের স্বার্থ পুরো বিশ্বের ওপর চাপিয়ে দেওয়া এবং অন্যান্য দেশের সার্বভৌম উন্নয়নকে বাধাগ্রস্ত করার যে চেষ্টা চালানো হয়েছিল, তা ব্যর্থ হয়েছে।'

চীন ও রাশিয়ার এই যৌথ বিবৃতিতে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি। তবে উভয় দেশই দীর্ঘদিন ধরে বৈশ্বিক রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একক আধিপত্য বিস্তারের প্রচেষ্টার তীব্র সমালোচনা করে আসছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে বড় সুবিধা পাবে আইআরজিসির ব্যবসায়িক সাম্রাজ্য

যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দৃষ্টিতে যাকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হয়, সেই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই সম্ভাব্য সমঝোতার মাধ্যমে সবচেয়ে বড় সুবিধাভোগীদের একটিতে পরিণত হতে পারে।

৬ ঘণ্টা আগে

‘বিশ্বাসঘাতক’ ট্রাম্পের ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় ক্ষোভ, এককভাবে লড়াইয়ের পক্ষে ইসরায়েলিরা

৭৬ বছর বয়সী নেতানিয়াহুর জন্য পরিস্থিতি রাজনৈতিকভাবেও কঠিন হয়ে উঠেছে। দুর্নীতির মামলায় বিচারাধীন এই নেতা এখন ভোটারদের বোঝানোর চেষ্টা করছেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখনও তিনিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি।

৬ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা: সুইজারল্যান্ড যাচ্ছেন উইটকফ ও আরাগচি

লেবাননে যুদ্ধবিরতি ঘোষণার পর অন্তর্বর্তীকালীন ইরান যুদ্ধ চুক্তিকে একটি স্থায়ী আঞ্চলিক চুক্তিতে রূপ দেওয়ার প্রচেষ্টা আবারও জোরদার হয়েছে। এই আলোচনার অংশ হিসেবে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি উভয়েই সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে এক্সিওসের বরাতে জানিয়ে

৮ ঘণ্টা আগে

ইরান ইস্যুই গড়তে পারে জে ডি ভ্যান্সের রাজনৈতিক ভবিষ্যৎ

কূটনৈতিক প্রথা অনুযায়ী এ ধরনের হাই-প্রোফাইল আলোচনায় নেতৃত্ব দেওয়ার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর। কিন্তু ট্রাম্প দৃশ্যত রুবিওর পরিবর্তে ভ্যান্সকেই সামনে নিয়ে এসেছেন। ফলে প্রশাসনের ভেতরে রুবিওর প্রকৃত ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

৯ ঘণ্টা আগে