চীনের সিচুয়ানে ফের শক্তিশালী ভূমিকম্প, জারি জরুরি অবস্থা

ডেস্ক, রাজনীতি ডটকম

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে আজ বুধবার ভোরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। ভূমিকম্পের পরপরই ওই অঞ্চলে বড় ধরনের বিপর্যয় এড়াতে প্রশাসনের পক্ষ থেকে উচ্চ সতর্কবার্তা ও জরুরি ত্রাণ কার্যক্রম শুরু করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার জানিয়েছে, আজ বুধবার (৮ জুলাই) ভোর ৬টা ১২ মিনিটে সিচুয়ানের ইবিন শহরের গাওসিয়ান কাউন্টিতে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ৮ কিলোমিটার গভীরে।

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।

উল্লেখ্য, চীনে যেকোনো দুর্যোগ মোকাবেলায় চার স্তরের জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা চালু রয়েছে, যেখানে 'লেভেল-১' কে সবচেয়ে উচ্চমাত্রার ও বিপজ্জনক জরুরি অবস্থা হিসেবে বিবেচনা করা হয়।

সিচুয়ান ভূমিকম্প প্রশাসন ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় একটি বিশেষ কর্মীদল পাঠিয়েছে। তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি ড্রোন ও আধুনিক প্রযুক্তির সাহায্যে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি মূল্যায়নের কাজ চলছে।

স্থানীয় কর্তৃপক্ষ আশ্বস্ত করে জানিয়েছে, এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি এবং ক্ষতিগ্রস্ত এলাকায় সামগ্রিক পরিস্থিতি ও জনজীবন নিয়ন্ত্রণে রয়েছে। এর আগে গত ২৮ জুনও সিচুয়ান প্রদেশে ৫.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল।

রাজনীতি/এসআর

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের পালটা হামলা, লক্ষ্যবস্তু ৮৫ স্থাপনা

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

৩ ঘণ্টা আগে

ইরানের তেল রপ্তানিতে ফের মার্কিন নিষেধাজ্ঞা

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার ভঙ্গুর চুক্তির অংশ হিসেবে গত ২১ জুন মার্কিন অর্থ বিভাগ আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানের তেল রপ্তানির একটি বিশেষ অনুমোদন দিয়েছিল। কিন্তু হরমুজ প্রণালির সাম্প্রতিক উত্তেজনার পর মঙ্গলবার (৭ জুলাই) সেই অনুমোদন বাতিল করা হয়েছে।

৫ ঘণ্টা আগে

আজ কারবালায় আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা

প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, আয়াতুল্লাহ খামেনি এবং তার পরিবারের প্রয়াত সদস্যদের কফিন বহনকারী বিশেষ বিমানটি মঙ্গলবার (৭ জুলাই) রাতে ইরাকের নাজাফে অবতরণ করে। বিমানবন্দরে এই মহান নেতার সম্মানে একটি বিশেষ সরকারি ও সামরিক সংবর্ধনার আয়োজন করা হয়। ইরাকের শিয়া মুসলমানদের কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধেয় ও অনুকর

৫ ঘণ্টা আগে

খামেনির জানাজার প্রস্তুতির মধ্যেই ইরানে মার্কিন হামলা

ইরানের স্থানীয় সংবাদমাধ্যম ও বার্তা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, মধ্যরাতের এই হামলায় মূলত ইরানের কেশম, সিরিক এবং হরমুজ প্রণালির খার্গ দ্বীপকে লক্ষ্যবস্তু করা হয়।

৬ ঘণ্টা আগে