ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তান, ওমান ও রাশিয়ার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবার গেছেন চীন সফরে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ও সমঝোতা নিয়ে সৃষ্ট অচলাবস্থায় এ সফর গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।
ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম ইরনার খবরে বলা হয়েছে, বুধবার (৬ মে) বাংলাদেশ সময় ভোরে কূটনৈতিক প্রতিনিধি দল নিয়ে বেইজিং পৌঁছান আরাগচি।
সফরে ইরানের এই শীর্ষ কূটনীতিক চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করবেন। তারা দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও মতবিনিময় করবেন।
এর আগে আরাগচি গত সপ্তাহেই পাকিস্তান, ওমান ও রাশিয়া সফর করেন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার উদ্যোগ ভেস্তে যাওয়ার পর তিনি দ্বিপাক্ষিক এসব সফর শুরু করেছেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর ৪০ দিনের মাথায় ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ১১ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দেশটির রাজধানী ইসলামাবাদে দুপক্ষের মধ্যে আলোচনা হয়। দীর্ঘ ২১ ঘণ্টা আলোচনা হলেও দুপক্ষের মধ্যে সমঝোতা হয়নি।
পরে পাকিস্তান দ্বিতীয় দফা আলোচনার উদ্যোগ নিলেও যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালি অবরোধের জের ধরে আলোচনায় বসতে রাজি হয়নি ইরান। এর মধ্যে দুই দেশই স্থায়ী যুদ্ধবিরতি ও টেকসই সমাধানের জন্য পালটাপালটি শর্ত আরোপ করেছে। তবে কোনো পক্ষই প্রতিপক্ষের শর্তে সম্মত হয়নি। তাতে ভঙ্গুর এক যুদ্ধবিরতির মধ্যে অনিশ্চিত ভবিষ্যতের মুখে আটকে রয়েছে ইরান যুদ্ধ।
এমন অবস্থার মধ্যেই বৈশ্বিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশ সফর করতে শুরু করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি না হওয়ায় দ্বিপাক্ষিক সম্পর্ক কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের ওপর চাপ প্রয়োগের কৌশল নিয়েছে ইরান।

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
৮ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।
১৭ ঘণ্টা আগে
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।
২০ ঘণ্টা আগে
রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু
২ দিন আগে