চীনে মহাসড়কে ধস, নিহত অন্তত ১৯

ডেস্ক, রাজনীতি ডটকম

চীনে গভীর রাতে মহাসড়কে ধসের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। অবশ্য চীনের দক্ষিণাঞ্চলে এই রাস্তায় ধসের কারণ জানা যায়নি। বুধবার (১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে একটি মহাসড়কের অংশ ধসে পড়ার পর অন্তত ১৯ জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি জানিয়েছে, মেইঝো শহর এবং ডাবু কাউন্টির মধ্যে সংযোগ স্থাপনকারী এস১২ হাইওয়ের ১৭.৯ মিটার (৫৮.৭ ফুট) প্রসারিত অংশ স্থানীয় সময় বুধবার গভীর রাত ২টা ১০ মিনিটের দিকে ধসে পড়ে এবং ১৮টি গাড়িতে কয়েক ডজন লোক সেখানে আটকা পড়ে।

সিসিটিভি আরও জানিয়েছে, স্থানীয় সময় বুধবার পৌনে ১২টা পর্যন্ত ‘১৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং আরও 30 জন হাসপাতালে আহত অবস্থায় সর্বাত্মক জরুরি সেবা নিচ্ছেন।’

চীনের এই রাষ্ট্রীয় সম্প্রচারকারী সংস্থাটি জানিয়েছে, হাসপাতালে যারা আছেন তাদের জীবন ‘বর্তমানে ঝুঁকির মধ্যে নেই’, তবে তাদের আঘাতের বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। স্থানীয় সংবাদ আউটলেটগুলোর শেয়ার করা সোশ্যাল মিডিয়া ফুটেজে একটি গভীর, অন্ধকার গর্ত থেকে আগুন এবং ধোঁয়া উঠতে দেখা গেছে যেখানে গাড়িগুলো পড়ে গেছে বলে মনে করা হচ্ছে। সিসিটিভি জানিয়েছে, উদ্ধার অভিযানে সহায়তার জন্য কর্তৃপক্ষ প্রায় ৫০০ জনকে ঘটনাস্থলে পাঠিয়েছে। অবশ্য মহাসড়রক ধসের কারণ নির্দিষ্ট করে জানানো হয়নি।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

১১ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

২০ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

১ দিন আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে