চীন ডাকল ‘ইঁদুর’, তাইওয়ানের জবাব ‘মাছের ব্যাপারী’

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ মে ২০২৬, ১৪: ০৬
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং (বাঁয়ে) ও তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে (ডানে)। ছবি: সংগৃহীত

চীনের দাবি, তাইওয়ান তাদের নিজেদের ভূখণ্ডের অংশ। ফলে তাইওয়ানের স্বতন্ত্রভাবে কোনো দেশের সঙ্গে সম্পর্ক গড়ার কোনো অধিকার নেই। তাইওয়ান বরাবরই চীনের এ দাবি প্রত্যাখ্যান করে আসছে। তারা সবসময় নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবেই কর্মকাণ্ড পরিচালনা করছে।

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের সাম্প্রতিক আফ্রিকার দেশ কিংডম অব ইসওয়াতিনি (সাবেক বতসোয়ানা) সফর ঘিরেও ফের চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। তাইওয়ানের প্রেসিডেন্ট লাইকে ‘ইঁদুর’ আখ্যা দিয়ে এ সফরের নিন্দা জানিয়েছে চীন। জবাবে তাইওয়ানের পক্ষ থেকেও চীনকে ‘মাছের ব্যাপারী’ বলে আখ্যা দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, শনিবার (২ মে) ইসওয়াতিনি রাজা তৃতীয় মাসাওয়াতির সঙ্গে সাক্ষাৎ করেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই। তবে আগে থেকে এ সফরের কথা ঘোষণা করা হয়নি। তিনি ইসওয়াতিনি পৌঁছানোর পরই এ সফরের কথা জানাজানি হয়েছে।

কৌশলগত কারণেই অবশ্য তাইওয়ান এ সফরের কথা গোপন রেখেছে। কারণ চীনের পক্ষ থেকে অতীতে এ ধরনের সফর আটকে দেওয়ার চেষ্টা করেছে বলে জানিয়েছে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এমনকি ‘গোপন’ রাখার পরও বেইজিংয়ের পক্ষ থেকে এ সফর ঠেকানোর চেষ্টা করা হয়েছে বলে দাবি তাদের।

ইসওয়াতিনির রাজা মাসাওয়াতির সিংহাসন আরোহণের ৪০তম বার্ষিকী উদ্‌যাপনের অনুষ্ঠানে যোগ দিতে গত মাসেই দেশটিতে যাওয়ার কথা ছিল লাইয়ের। তাইওয়ানের অভিযোগ, ওই সময় ভারত মহাসাগরীয় অঞ্চলের তিনটি দেশকে চাপ দিয়ে প্রেসিডেন্ট লাইকে বহনকারী বিমানের ওভারফ্লাইট অনুমতি বাতিলে বাধ্য করে চীন। এ কারণেই এবার লাই ইসওয়াতিনিতে পৌঁছানোর পরই তার সফরের কথা প্রকাশ করা হয়েছে।

তাইওয়ানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে কথা বলেন, ‘পৌঁছানোর পরে ঘোষণা’ করার কৌশলটি আন্তর্জাতিক উচ্চপর্যায়ের কূটনীতিতে প্রায়ই ব্যবহার করা হয়, যেন বাইরের শক্তির সম্ভাব্য হস্তক্ষেপজনিত অনিশ্চয়তা কমানো যায়।

সফরের কথা জানাজানি হলে অবশ্য বেইজিং ছেড়ে কথা বলেনি। লাইয়ের এ সফরের নিন্দা জানিয়ে চীনের তাইওয়ানবিষয়ক কার্যালয়ের একজন মুখপাত্র শনিবার রাতে এক বিবৃতিতে বলেন, লাই চিং-তে ‘গোপনে’ ইসওয়াতিনিতে পৌঁছেছেন। তার এমন ঘৃণ্য আচরণ রাস্তায় এদিক-সেদিক দৌড়াতে থাকা ইঁদুরের মতো, যা আন্তর্জাতিক মহলে অবধারিতভাবে উপহাসের মুখে পড়বে।

এ বক্তব্যে জবাব দিতে দেরি করেনি তাইওয়ানও। দেশটির চীনবিষয়ক দপ্তর মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল এক বার্তায় বলেছে, লাই কোথাও যাবেন কি না, সেটি নির্ধারণ করার জন্য বেইজিংয়ের অনুমতির কোনো প্রয়োজন নেই। বরং চীনের তাইওয়ান অ্যাফেয়ার্স অফিসের আচরণ মাছের ব্যাপারীর মতো অশালীন, তাদের ভাষাও অত্যন্ত বিরক্তিকর।

‘তাইওয়ান যেকোনো দেশের সঙ্গে সম্পর্ক গড়ার অধিকার রাখে’

তাইওয়ানের প্রেসিডেন্টও নিজেদের স্বাধীনতা ও স্বাতন্ত্র্য নিয়ে স্পষ্ট ভাষায় কথা বলেছেন। ইসওয়াতিনির রাজার সঙ্গে সাক্ষাতে তিনি বলেন, তাইওয়ান বিশ্বের যেকোনো দেশের সঙ্গে সংযুক্ত হওয়ার অধিকার রাখে। কোনো দেশই এ অধিকার থামিয়ে রাখতে পারে না।

পরে রোববার প্রেসিডেন্ট লাইয়ের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, তাইওয়ান একটি সার্বভৌম রাষ্ট্র এবং এই তাইওয়ান বিশ্বের অংশ। তাইওয়ানের দুই কোটি ৩০ লাখ মানুষের বিশ্বের সঙ্গে সম্পৃক্ত হওয়ার অধিকার রয়েছে। তাইওয়ানকে বিশ্বের জন্য অবদান রাখতে বাধা দেবে— কোনো দেশের সে অধিকার নেই এবং থাকা উচিতও নয়।

চীন বরাবরই অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে আসছে, তারা যেন তাইওয়ানের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বন্ধ করে। বিশ্বের বেশির ভাগ দেশের সঙ্গে তাইওয়ানের পৃথক কূটনৈতিক সম্পর্কও নেই। ইসওয়াতিনিসহ হাতেগোনা ১২টি দেশই কেবল এই সম্পর্ক টিকিয়ে রেখেছে, যেগুলোর বেশির ভাগই ক্যারিবীয় ও লাতিন আমেরিকা অঞ্চলের।

রাজনীতি/টিআর

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৮ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১৭ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

২০ ঘণ্টা আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে